বিজেপির যুব মোর্চা সভাপতির রহস্য মৃত্যু! তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ
বিজেপির যুব মোর্চা সভাপতির রহস্য মৃত্যু! তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ
ফের বিজেপি নেতার রহস্য মৃত্যু। এবারের ঘটনা হুগলির গোঘাটের। সেখানকার নারায়ণপুরের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় বিজেপির যুব নেতা সৌভিক মুখোপাধ্যায়ের দেহ উদ্ধার করা হয়েছে। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। তদন্ত শুরু করেছে পুলিশ।

যুব মোর্চা নেতার রহস্য মৃত্যু
গোঘাটের নারায়ণপুরে বাড়ি এলাকায় বাড়ি মৃত সৌভিক মুখোপাধ্যায়ের। ৪৬ নম্বর জেলাপরিষদ এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি। রবিবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়।

তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ
সৌভিক মুখোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ব্যক্তিগত কারণেই আত্মহত্যা, দাবি তৃণমূলের
যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের দাবি ব্যক্তিগত কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই যুব নেতা। এই ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রং চড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে।

পুলিশি তদন্ত শুরু
বিজেপির যুব নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। এর আগে হেমতাবাদের বিজেপি বিধায়কের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছিল বিজেপি। যদিও এই ঘটনায় এখনও সেরকম কোনও দাবি তোলা হয়নি।












Click it and Unblock the Notifications