Mysterious lights: বাংলার রাতের আকাশে রহস্যময় এক আলো! আসলে কী ওটা?
রাতের আকাশে রহস্যজনক এক আলো! আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্যজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ নাগাদ উজ্জ্বল এক আলোর দেখা মেলে। যদিও কয়েক মিনিটের মধ্যে তা মিলিয়ে যায়। যদিও ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওই সামান্য সময়ে
রাতের আকাশে রহস্যজনক এক আলো! আর তা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল রাজ্যজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ নাগাদ উজ্জ্বল এক আলোর দেখা মেলে। যদিও কয়েক মিনিটের মধ্যে তা মিলিয়ে যায়। যদিও ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওই সামান্য সময়েই ওই ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করে রাখেন অনেকেই। এই আলোর উৎস নিয়ে সন্দিহান মানুষ।
জানা যাচ্ছে, রহস্যময় এই আলো প্রথম বাঁকুড়াতে দেখা যায়। এরপর একের পর এক জেলাতে এই রহস্যময় আলো দেখা যায়। এমনকি কলকাতার বিভিন্ন অংশে রহস্যময় এই আলো দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।

বিষয়টি আসলে কি?
কিন্ত্য বিষয়টি কি? কীসের আলো এটি? তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ বলছেন বিমানের আলো তো কারো মতে এটি ধুমকেতু। আবার কেউ আবার উএফও বলেও মজা করতে শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। যদিও জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মহাজাগতিক কোনও বিষয় নয়। তবে ঠিক কীসের আলো সেটি এখনও নিশ্চিত ভাবে বলতে পারছেন না জ্যোতির্বিজ্ঞানীরা। তবে আলো রহস্য উন্মোচনে ইতিমধ্যে নেমে পড়েছেন মহাকাশ গবেষকরা। তবে অন্য এক অংশের দাবি, এটি একটা বিশাল উল্কা পিন্ড। এমনকি আগামী ১৪ এবং ১৫ ডিসেম্বর রাতে এই ধরনের দৃশ্য দেখা যাবে বলেও দাবি।

সন্ধ্যা ৬ টা নাগাদ প্রথম দেখা যায়
একেবারে ভর সন্ধ্যা! ঘড়ির কাটাতে ছটা বেজেছে। হঠাত করেই সবাইকে চমকে কালো আকাশ ভেদ করে ছুটে যাচ্ছে রহস্যময় এক আলো। প্রথম দেখাতে হঠাত করেই চমকে যান বাঁকুড়ার মানুষ। মুহূর্তে একের পর এক জেলাতে এই রহস্যময় আলো দেখা গিয়েছে বলে জানা যায়। এমনকি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, সাগর-সহ একাধিক এলাকার মানুষও এই আলো দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। আলোর তীব্রতা এতটাই ছিল যে সন্ধ্যার আকাশে স্পষ্ট দেখা যায়। প্রায় দেড় থেকে দু মিনিট ধরে এই আলো দেখা গিয়েছে বলে খবর।

মিসাইলের পরীক্ষা?
প্রায় ১০ মিনিটের বেশি সময় দক্ষিণ আকাশে স্থায়ী ছিল এই দৃশ্য। জানা যাচ্ছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় Agni-5 nuclear-capable ballistic missile-এর পরীক্ষা করেছে ভারত। যার রেঞ্জ ৫০০০ কিমি। আর সেই মিসাইলটিই বাংলার আকাশ হয়ে ছুটে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে এই রহস্যময় আলো নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তবে যারা এই আলো দেখেছেন তাঁদের দাবি, আলোটি সার্চ লাইটের মতো দেখাচ্ছিল। সামনের দিকটা শুরু। এবং পিছনের দিকে অনেকটা মোটা।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications