বিধানসভার প্রথম সর্বদল বৈঠকে 'ব্রাত্য', অধ্যক্ষকে চিঠি দিতে চেয়ে বিস্ফোরক নৌশাদ
নতুন বিধানসভা গঠিত হয়েছে। বিভিন্ন কমিটির সদস্য নির্বাচনের জন্য আবেদনপত্রও জমা পড়েছে। সেই পরিস্থিতিতে বিধানসভার সর্বদল বৈঠক (all party meeting) বসতে চলেছে এদিন। তার আগে অবশ্য সর্বদল বৈঠকের সর্বদল শব্দ নিয়ে প্রশ্ন তুললে
নতুন বিধানসভা গঠিত হয়েছে। বিভিন্ন কমিটির সদস্য নির্বাচনের জন্য আবেদনপত্রও জমা পড়েছে। সেই পরিস্থিতিতে বিধানসভার সর্বদল বৈঠক (all party meeting) বসতে চলেছে এদিন। তার আগে অবশ্য সর্বদল বৈঠকের সর্বদল শব্দ নিয়ে প্রশ্ন তুললেন বিধানসভায় (assembly) সংযুক্ত মোর্চা (united alliance) তথা আইএসএফ (isf)-এর একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্দিকি(naushad siddiqui)।

বিধানসভায় রয়েছে বিএ কমিটির বৈঠক
এদিন দুপুরে বিধানসভায় সর্বদলীয় বৈঠক রয়েছে। সেই বৈঠকে সরকার পক্ষ তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপি আমন্ত্রিত। সংযুক্ত মোর্চার একমাত্র সদস্য নৌশাদ সিদ্দিকিকে আমন্ত্রণ জানানো হয়নি বলেই অভিযোগ। এছাড়াও এদিন বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। সেখানে বিজেপি যোগ দেবে বলে জানা গিয়েছে। কার্য উপদেষ্টা কমিটিতে স্থির হয় অধিবেশনের কাজের সূচি।

নজিরবিহীন ঘটনা
এদিনের দুই বৈঠকে বিজেপি যে ছয় বিধায়ক থাকছেন, তাঁরা হলেন, শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, বিমান ঘোষ, সুদীপ মুখোপাধ্যায় এবং অম্বিকা রায়। তবে সর্বদল বৈঠকে কোনও দলের প্রতিনিধির ডাক না পাওয়াকে অনেকেই নজিরবিহীন বলেই মনে করছেন।

নৌশাদ সিদ্দিকর অভিযোগ
সংবাদ মাধ্যমকে নৌশাদ সিদ্দিকি জানিয়েছেন, বৈঠকে যোগ দেওয়ার জন্য তার কাছে সরকারিভাবে জানানো হয়নি। কোনও মেইল কিংবা টেক্সট ম্যাসেজও তাঁকে করা হয়নি। যেহেতু তাঁকে জানানো হয়নি, তাই তিনি বৈঠকে যাচ্ছেন না। পুরো বিষয়টি তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে জানাবেন। নৌশাদ আরও বলেছেন, তিনি বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি। এব্যাপারে বঞ্চনার অভিযোগ তুলেছে নৌশাদ। তিনি এর কারণ জানার চেষ্টা করবেন বলেও জানিয়েছেন। কেন তাঁকে সাইড করে দেওয়া হচ্ছে তাও তিনি জানতে চাইবেন বলেও জানিয়েছেন।

পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন আব্দুল মান্নান
রবিবার ফুরফুরা শরিফে গিয়েছিলেন বর্যীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। ফুরফুরার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথাও জানিয়েছেন। তিনি সেখানে বলেছিলেন, সেখানকার কেউ যদি অত্যাচারিত হয়, তাহলে তিনি পাশে দাঁড়াবেন। পাশাপাশি তিনি বলেছিলেন, সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীর নির্দেশেই আইএসএফ-এর সঙ্গে জোট করেছিল কংগ্রেস। এব্যাপারে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবিও উড়িয়ে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications