রাস্তা সংস্কারের দাবিতে গান গেয়ে অভিনব প্রতিবাদ আলিপুরদুয়ারে
আন্দোলনের রূপরেখা বদলে দিল কুমারগ্ৰাম পিপলস ফোরাম।
আন্দোলনের রূপরেখা বদলে দিল কুমারগ্ৰাম পিপলস ফোরাম। আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম ব্লকের বারবিশা থেকে কুমারগ্ৰাম চা বাগান পর্যন্ত ৩০ কিমি রাস্তার সংস্কারের দাবি বহুদিন ধরে জানিয়ে আসছেন স্থানীয়রা। কিন্তু আজ পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

এদিন কুমারগ্ৰাম পিপলস ফোরাম সংগঠনের সদস্যরা এই রাস্তার কাজের দাবিতে কুমারগ্ৰাম থেকে কামাক্ষাগুড়ি পর্যন্ত ৩০ কিমি পদযাত্রা করেন।
পদযাত্রা করে এসে তাঁরা কামাক্ষাগুড়ি পিডব্লুডি অফিসে এসে এলাকার বাসিন্দাদের সমস্যা কথা তুলে ধরেন। কুমারগ্ৰাম এলাকার বাসিন্দারা জানান এতদিন দাবি জানিয়ে এসেও কোনো লাভ হয়নি। তাই রাস্তায় গান গেয়ে সকলে প্রতিবাদ করেন। এতেও কাজ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তাঁরা।












Click it and Unblock the Notifications