এলাকার দুঃস্থদের সাহায্যে অভিনব প্রয়াস স্থানীয় স্বেচ্ছাসেবি সংস্থার
দুঃস্থ মানুষদের জন্য খোলা হল বিনামূল্যে পুরনো বস্ত্রের দোকান 'বস্ত্রম- ভালবাসার আলিঙ্গন', যেখানে বিনামূল্যে পাওয়া যাবে পুরনো জামাকাপড়।
দুঃস্থ মানুষদের জন্য খোলা হল বিনামূল্যে পুরনো বস্ত্রের দোকান 'বস্ত্রম- ভালবাসার আলিঙ্গন', যেখানে বিনামূল্যে পাওয়া যাবে পুরনো জামাকাপড়। এছাড়াও অপ্রয়োজনীয় পুরনো জামাকাপড় দেওয়া যাবে এই দোকানে। এই অভিনব উদ্যোগ গ্রহণ করল বালুরঘাটের সেচ্ছাসেবি সংস্থা 'Give More...Live More'।

এদিন আনুষ্ঠানিকভাবে বস্ত্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনেই অনেক দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয় পুরনো বস্ত্র।
জানা যায় বালুরঘাটের এই স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ থেকে সারাবছরই দুঃস্থদের পড়াশোনায় সাহায্য, বৃক্ষরোপণ সহ নানা সামাজিক ও সমাজসেবামূলক কাজ করে থাকে।
সেই কাজগুলির সঙ্গে আর এক নতুন পালক যোগ হল 'বস্ত্রম'। যেখানে গরীব ও দুস্থ মানুষেরা পুরনো বস্ত্র নিতে পারবে এবং কারও অপ্রয়োজনীয় বস্ত্র সেখানে দেওয়া যাবে। বালুরঘাটের কোর্টের সামনে এই দোকানটি খোলা হয়েছে।
এদিন আনুষ্ঠানিক ভাবে এই সংস্থার উদ্যোগে বস্ত্রমের উদ্বোধন করে দুলু শীল নামে এক ভিক্ষুককে দিয়ে ফিতে কেটে বস্ত্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে উদ্বোধনের পরেই মোট ৫৭ জন দুঃস্থ, গরীব ও ভিক্ষুকদের বস্ত্র বিতরণ করা হয়। প্রতি রবিবার সেই দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications