কলকাতার মন্ডপে মা দূর্গাও এবার 'থ্রিডি'-র মায়ায়

যোধপুর পার্ক পূজা মণ্ডপ সবসময়ই নতুন কিছু তুলে ধরেন দর্শকদের জন্য। এবারে একেবার অনবদ্য ভাবনা এনেছে এই পুজো কমিটি। এই থিমটিকে বাস্তব করার পিছনে যে মানুষটির সিংহভাগ ভূমিকা সেই উজ্জ্বল মিত্রর কথায়, কম্পিউটারে গ্র্যাফিক্স কৌশল ব্যবহার করে প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রতিমাকে রূপ দিতে হাজার হাজার টন এ-ফোর মাপের কাগজ ব্যবহার করা হয়েছে।
যদিও উজ্জ্বলবাবুর কথায়, প্রতিমা থ্রিডি হলেও দর্শনের জন্য কোনও আলাদা চশমা পড়তে হবে না দর্শকদের যেমনটা থ্রিডি সিনেমা দেখার জন্য পড়তে হয়। এই আধুমিক কৌশল ব্যবহার করে প্রতিমা নির্মাণের সবচেয়ে বড় সুবিধা হল, প্রতিমার নকশা 'অ্যাটাচমেন্ট'-সহ ই-মেইলে পাঠিয়ে দিলে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে এই নকশা ব্যবহার করে আবার এই একই প্রতিমার পুনর্নির্মান করা যাবে।
মন্ডপ তৈরি হচ্ছে বাংলার প্রত্যন্ত গ্রামের টেরাকোটা মন্দিরের আদলে। লাল ইঁটের টাইলস দিয়ে গড়া হচ্ছে মন্দিরের অনেকাংশ। তবে দেবীমূর্তি কিন্তু ইতালীয় ও গ্রীক পুরাণের আদলে হচ্ছে। কিন্তু মায়ের মুখ ভারতীয় ঐতিহ্য মেনেই হচ্ছে জানালেন তরুণ শিল্পী কৌস্তভ চৌধুরি।












Click it and Unblock the Notifications