মঞ্চ থেকে দর্শককে হুমকি বাবুলের! ভিডিও হল ভাইরাল

মঞ্চ থেকে মন্ত্রী মশাইয়ের হুমকি। তোমার পা ভেঙে দেব। প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণের অনুষ্ঠানে গিয়ে আসানসোলের নজরুল মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে।

মঞ্চ থেকে মন্ত্রী মশাইয়ের হুমকি। তোমার পা ভেঙে দেব। প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণের অনুষ্ঠানে গিয়ে আসানসোলের নজরুল মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র এই মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। অন্যদিকে মন্ত্রীর মন্তব্যের এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মঞ্চ থেকে দর্শককে হুমকি বাবুলের! ভিডিও হল ভাইরাল

মঞ্চে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই সময় এক ব্যক্তি মঞ্চের সামনে দিয়ে একদিক থেকে অপর দিকে যাওয়ার চেষ্টা করেন। এই সময় মন্ত্রীর মনসংযোগে ব্যাঘাত ঘটে বলে অভিযোগ। সেই সময় বাবুল সুপ্রিয় কিছুটা রসিকতা করে করে সেই ব্যক্তিকে বলেন, আপনার কি কিছু সমস্যা হয়েছে? আপনার একটা পা ভেঙে এইসব জিনিয় আপনাকেও দিতে পারি। ওই ব্যক্তিকে মঞ্চের একপাশে গিয়ে দাঁড়াতে বলেন বাবুল। নিজের দেহরক্ষীকেও নির্দেশ দেন ওই ব্যক্তিকে দেখার জন্য।

প্রতিবন্ধীদের জন্য অনুষ্ঠানে গিয়ে মন্ত্রী কীভাবে এই ধরনের কথা বলতে পারেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারকেও আক্রমণ করেছেন বাবুল সুপ্রিয়। রাজ্যে শিল্প না থাকা, ফল স্বরূপ রাজ্যের ছেলে মেয়েদের কাজের খোঁজে রাজ্যের বাইরে যাওয়ার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+