শেষ বেলায় শাহে'র বঙ্গ সূচিতে রদবদল! তোপের মুখে পড়তে হতে পারে বিজেপি নেতৃত্বকে

বাংলায় ভোট বিপর্যয়ের এক বছরের মাথায় ফের বাংলায় আসছেন অমিত শাহ! গত বছর বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে কার্যত ঘর-বাড়ি বানিয়ে ফেলেছিলেন মোদী-শাহ! কিন্তু ভোট ফলাফলে মুখ থুবড়ে পড়ার পর সেভাবে বাংলামুখী হতে আর কোনও কেন্দ্রীয় ন

বাংলায় ভোট বিপর্যয়ের এক বছরের মাথায় ফের বাংলায় আসছেন অমিত শাহ! গত বছর বিধানসভা নির্বাচনের আগে বাংলাকে কার্যত ঘর-বাড়ি বানিয়ে ফেলেছিলেন মোদী-শাহ! কিন্তু ভোট ফলাফলে মুখ থুবড়ে পড়ার পর সেভাবে বাংলামুখী হতে আর কোনও কেন্দ্রীয় নেতাকেই দেখা যায়নি।

এই অবস্থায় বঙ্গ বিজেপিতে বেড়েছে বিদ্রোহ। কমেছে ভোট। এই সময়ে অমিত শাহের সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও শেষবেলায় ফের একবার সূচি পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

শাহের সফরসূচিতে একটি বদল হয়েছে

শাহের সফরসূচিতে একটি বদল হয়েছে

আজ মঙ্গলবার একাধিক ইস্যুতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুকান্ত। একদিকে সরকারের ভূমিকা নিয়ে সরব হন তো অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা ইস্যুতেও মুখ খোলেন তিনি। আর তা বলতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি জানান, শাহের সফরসূচিতে একটি বদল হয়েছে। তাঁর চার তারিখ রাতে আসার কথা থাকলেও, পাঁচ তারিখ সকালে অমিত শাহ কলকাতায় আসছেন বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে সরকারি অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হিঙ্গলগঞ্জে এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা। উত্তরবঙ্গেও শাহের সরকারি অনুষ্ঠান আছে বলেও জানানো হয়েছে।

দলিয় অনুষ্ঠানে অমিত শাহ

দলিয় অনুষ্ঠানে অমিত শাহ

তবে সরকারি অনুষ্ঠানের পরে দলিয় অনুষ্ঠানে অমিত শাহ অংশ নেবেন বলে জানা যাচ্ছে। শিলিগুড়িতে একটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। উত্তরবঙ্গ বিজেপি'র অন্যতম শক্ত ঘাঁটি। বিধানসভায় সেখানে ভালো ফলও করেছে। সামনে লোকসভা নির্বাচন। আর তাই সেই উত্তরবঙ্গকেই শাহের জনসভার জন্যে বেছে নিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। দুপুর তিনটে থেকে এই সভা হওয়ার কথা রয়েছে। আর সেই সভা থেকে শাহ নেতা-কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেয় সেদিকেই নজর সবার। বিশেষ করে বিধানসভায় পড়াজয়ের পর প্রথম বাংলায় সভা তাঁর। ফলে সবদিক থেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ফের কলকাতায় ফিরে আসবেন শাহ

ফের কলকাতায় ফিরে আসবেন শাহ

তবে সেদিনই ফের কলকাতায় ফিরে আসবেন শাহ। রাতেই কলকাতায় সাংগঠনিক বৈঠক শাহের করার কথা রয়েছে। যা যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিদ্রোহের আগুনে যখন জ্বলছে বঙ্গ বিজেপি তখন এই বৈঠকের তাৎপর্যপূর্ণ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব তো বটেই, জেলা সভাপতি, সমস্ত বিধায়ক, সাংসদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন অমিত শাহ। শুধু তাই নয়, বিজেপির শাখা সংগঠনগুলির দায়িত্বে থাকা নেতাদের সঙ্গেও অমিত শাহের বৈঠক হবে বলেও জানানো হয়েছে। আর এই বৈঠক থেকেই দলে কেন এমন অবস্থা সে বিষয়ে তথ্য নিতে পারেন চাণক্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+