Union budget 2025: চাষাবাদে শুধুই লোকসান? তাহলে করেন কেন! তবে সরকার যদি একটু দেখেন... জানালেন কৃষকরা
সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, যে দেশের জাতীয় বন্দনাতেই রয়েছে এই পংক্তি, সে দেশ ভারত বর্ষ। ভারত মূলত কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতি থেকে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্র সবেতেই সর্বাপেক্ষা বেশি ভূমিকা রাখে কৃষিকাজ। তবে কৃষকরা কি ভারতে ভালো আছেন? মাটির মানুষদের কাছাকাছি পৌঁছে দেখা গেল ভিন্ন ছবি। বহু সংখ্যক ক্ষুদ্র কৃষকের একটাই মত, খুব একটা ভালো লাভ হচ্ছে না কৃষিকাজ করে।
১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। কৃষি প্রধান ভারতবর্ষে, বাজেটের ক্ষেত্রে প্রধান নজর থাকে কৃষি এবং কৃষকদের সার্বিক বিকাশের দিকে। তবে সার সহ চাষ আবাদের বিভিন্ন বস্তুর মূল্য বৃদ্ধির জন্য অসুবিধার সম্মুখীন কৃষকরা, এমনটাও অভিযোগ উঠে আসছে বারবার। কৃষি ঋণ মুকুব এবং কৃষক সম্মান নিধির বরাদ্দ বৃদ্ধি নিয়ে চাষীদের আশা এবং চাহিদা তো আছেই।

তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এলো সারের কালোবাজারি এবং মাঠের শ্রমিকদের অর্থ সংক্রান্ত বিষয়টি নিয়ে। ইউরিয়া পটাশের মত কৃষি কাজে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সারের দাম দিন দিন লাগাম ছাড়া হয়ে চলেছে। শুধু তাই নয়। অনেকটাই বৃদ্ধি পেয়েছে। খেতমজুরদের পারিশ্রমিক। তবে শুধুমাত্র ক্ষয়ক্ষতি নয়।
ভালো করে কৃষি কাজ করতে পারলে এর লাভ রয়েছে প্রচুর একাংশের কৃষকরা বলছেন লাভ না থাকলে বছরের পর বছর কৃষিকাজ তাঁরা করে চলেছেন কেন? তবে এরই পাশাপাশি বাজেট থেকেও কৃষকদের প্রত্যাশা তাদের বিষয়গুলি আর একটু বিবেচনা করলে আরও ভালো হয়।












Click it and Unblock the Notifications