Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর বাজেটকে শূন্যের সঙ্গে তুলনা করে PEGASUS SPIN BUDGET- বললেন মুখ্যমন্ত্রী মমতা

এদিন সংসদে বাজেট পেশ (Union Budget 2022) করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitharaman)। এবারের বাজেট ৭৫ বছরের ভারতকে ১০০-র দিকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি।

এবারের বাজেট আগামী ২৫ বছরের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে। এদিন সংসদে বাজেট পেশ (Union Budget 2022) করতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (nirmala sitharaman)। এবারের বাজেট ৭৫ বছরের ভারতকে ১০০-র দিকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন তিনি। যদিও এই বাজেটকে শূন্যের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর বাজেটকে শূন্যের সঙ্গে তুলনা মমতার

আজ মঙ্গলবার আগামী অর্থ বছরের জন্যে বাজেট পেশ করলেন নির্মলা। অর্থনীতিবিদদের মতে, এই বাজেট দেশকে আত্মনির্ভর করে তুলবে। শুধু তাই নয়, পাঁচ রাজ্যের ভোটের দিকে তাকিয়ে এই বাজেট অনেক বেশি সাবধানী বলেও মত একাংশের। যদিও এই বাজেটকে সাধারণের বাজেট নয় বলেই ব্যাখ্যা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশের পরেই সোশ্যাল মিডিয়াতে কার্যত মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন তিনি।

এদিন টুইটারে মমতা লেখেন, এই বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তির হার শূন্য। মূল্যবৃদ্ধি এবং বেকারত্বে যারা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ তাঁদের বিষয়ে এই বাজেটে কোনও দিশাই দেখানো হয়নি বলে সোশ্যাল মিডিয়াতে তোপ তাঁর।

শুধু তাই নয়, বড় বড় কথা বলা ছাড়া কোনও কিছুকেই গুরুত্ব দেয়নি কেন্দ্রীয় সরকার। মত রাজ্যের প্রশাসনিক প্রধানের। তাঁর কাছে এই বাজেট- A PEGASUS SPIN BUDGET।

কার্যত তাঁর সঙ্গে একমত বামেরাও। এহেন বাজেট পেশের পরেই মোদী সরকারের তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্যে কোনও দিশা দেখাতে পারেনি। কাদের জন্যে এই বাজেট পেশ করলেন নরেন্দ্র মোদী সরকারের? প্রশ্ন বাম নেতার। যদিও এই বাজেটকে অসাধারণ বলে ব্যাখ্যা করেছেন বিজেপি নেতৃত্ব।

বাজেটের পরেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বলেন, এই বাজেট আদৌতে দেশকে অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, আত্মনির্ভর করে তুলবে বলেও মত তাঁর। অন্যদিকে নির্মলার বাজেটের প্রসংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই বাজেট দূরদর্শী। অনেক ভালো হয়েছে বলেও মত তাঁর।

প্রসঙ্গত, এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই বলেছেন, এবারের বাজেট পরবর্তী ২৫ বছর অর্থাৎ ১০০ বছরের ভারতের দন্য ব্লুপ্রিন্ট তৈরি করবে।

দিনের শুরুতে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন হয়ে সংসদ ভবনে পৌঁছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানে বাজেটে মন্ত্রিসভার অনুমোদনের পরে ১১ টায় সংসদে বাজেট ভাষণ শুরু করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি শুরুতেই বলেন, মহামারী পরিস্থিতিতে যাতা স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন, তাঁদের প্রতি তিনি সহানুভূতিশীল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+