Union Budget 2021: একেবারে মামুলি, দিশাহীন বাজেট, আম জনতার কথা ভাবেন না মোদী, কটাক্ষ সুব্রতর

Union Budget 2021: একেবারে মামুলি, দিশাহীন বাজেট, আম জনতার কথা ভাবেন না মোদী, কটাক্ষ সুব্রতর

করোনা কালে মোদী সরকারের বাজেট নতুন কোনও দিশা দেখাতে পারল না। একেবারেই দিশাহীন ও মামুলি বাজেট। সরাসরি কড়া সমালোচনা করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন মোদী সরকার আম জনতার কথা একেবারেই ভাবেনি। আরও বেশি করে জিনিসের দাম বাড়বে। কারণ পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন মোদী সরকার। যার প্রবাব পড়বে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে।

বাজেটের সমালোচনায় সুব্রত মুখোপাধ্যায়

বাজেটের সমালোচনায় সুব্রত মুখোপাধ্যায়

বাজেটে আম জনতাকে এক প্রকার ভাঁওতা দিয়েছে মোদী সরকার। একেবারে মামুলি, দিশাহীন বােজট বলে কেন্দ্রকে সরাসরি আক্রমণ শানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন আমজনতার কথা ভেবে বাজেট করেনি মোদী সরকার। আম জনতাকে এক প্রকার ঠকানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আয়কর ছাড়ে নতুন কোনও কথা নেই। এতে এক প্রকার সাধারণ মানুষকে হতাশ করেছেন মোদী সরকার।

মধ্যবিত্তের জন্য কিছু নেই

মধ্যবিত্তের জন্য কিছু নেই

মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই। পুরোটাই ধনীদের কথা ভেবে বাজেট করা হয়েছে। পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বাড়বে। তার জন্য ফের জিনিসের দাম বাড়বে। এতে আরও চাপ বাড়বে মধ্যবিত্তের পটেকে। কেবল মাত্র প্রবীণদের আয়করে ছাড় দিয়ে মন জয়ের চেষ্টা হয়েছে। কিন্তু সেটা যে বয়স থেকে করা হয়েছে তাতে খুব একটা সুরহা হবে না তাঁদের।

বাংলায় নজর

বাংলায় নজর

এবার ভোটমুখী বাংলার কথা ভেবে বেশ কিছু বাজেটে ঘোষণা করেছে মোদী সরকার। তার মধ্যে সড়ক উন্নয়নই প্রধান। সড়ক উন্নয়নে শুধুমাত্র বাংলার জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গকে বাণিজ্য উপযোগী করে গড়ে তুলতেই সড়কের উন্নয়নে জোর দিয়েছে মোদী সরকার। সেকারণে তিনটি ফ্রেড করিডরের কথা ঘোষণা করা হয়েছে। শিলিগুড়ি-কলকাতা, ডানকুনি-গোমো, খড়গপুর-বিজয়ওয়াড়া ফ্রেড করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে।

চা শ্রমিকদের জন্য বরাদ্দ

চা শ্রমিকদের জন্য বরাদ্দ

বাংলার চা শ্রমিকদের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বাংলার নারী উন্নয়ন ও শিশুকল্যাণেও বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। তাতে খুব একটা সুবিধা হবে না আম জনতার এমনই মনে করছে শাসক দল। বুরোটাই ভোটের জন্য ঘোষণা করেছে মোদী সরকার এমনই অভিযোগ করেছেন শাসক দলের নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+