West Bengal Weather: ফের অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণে! পাঁচ জেলায় অতিভারী বৃষ্টি, আট জেলায় বজ্র-ঝড়ের পূর্বাভাস
West Bengal Weather: বুধবার সকালে কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর রাজ্যের আট জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল রবিবার যা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আপাতত উত্তর কিংবা দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯)
দমদম (২৮)
দিঘা (২৯)
মেদিনীপুর (২৮.৩)
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া (২৬.৫)
শ্রীনিকেতন (২৭)
বহরমপুর (২৮)
বর্ধমান (২৬.৬)
পানাগড় (২৯.৬)
আসানসোল (২৭.৯)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৮.২)
কালিম্পং (২১.৫)
কোচবিহার (২৬.১)
মালদহ (২৮.৭)












Click it and Unblock the Notifications