করোনা আক্রান্ত দুই মহারাজ সহ কুমারীর পরিবার, কুমারী পুজো ঘিরে অনিশ্চয়তা মালদহ রামকৃষ্ণ মিশনে
করোনা আক্রান্ত দুই মহারাজ সহ কুমারীর পরিবার, কুমারী পুজো ঘিরে অনিশ্চয়তা মালদহ রামকৃষ্ণ মিশনে
করোনায় আক্রান্ত হয়েছেন রামকৃষ্ণ মিশনের দুই মহারাজ সহ কুমারীর পরিবার। করোনা পরিস্থিতে এবার দুর্গাপুজো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মালদার রামকৃষ্ণ মিশনে।

রামকৃষ্ণ মিশনের সরকারি মঠাধ্যক্ষ স্বামী দ্বিজেন্দ্রানন্দ মহারাজ জানিয়েছেন, সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরুপানন্দ মহারাজ। পাশাপাশি, বেলুড় মঠ থেকে আসা দুই পুরোহিত প্রিয়ানন্দ মহারাজ এবং সিদ্ধ চৈতন্য মহারাজ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুমারী পুজোর যিনি দেবী হবে তার পরিবার। তাই এই পরিস্থিতিতে কিভাবে পুজো হবে তা নিয়ে উদ্বিগ্ন মঠ কর্তৃপক্ষ।
মালদা শহরের বাঁধরোড এলাকায় অবস্থিত রয়েছে রামকৃষ্ণ মিশনটি। সেখানেই রামকৃষ্ণ এবং ছাড়া সারদাদেবীর তীর্থধাম রয়েছে। প্রতি বছরের মতো দুর্গাপুজো উপলক্ষে ধূমধাম করে পালিত হয় উৎসব। এবং সেই পুজোকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো দেখার জন্য সকাল থেকেই হাজারো ভক্তেরা ভিড় করেন। কিন্তু এবার করোনা আবহের কারণে চরম সংকট অবস্থা দেখা দিয়েছে রামকৃষ্ণ মিশনে।
তবে মঠ সূত্রে খবর, তার মধ্যেও কোনও রকমে দুর্গাপুজো উৎসব পালন হবে। কিন্তু এবারে অষ্টমীর দিন ভোগ বিলির কোনও ব্যবস্থা থাকবে না। এছাড়াও কিছু সরকারি বিধি নিষেধ পালন করা হচ্ছে। কোন রকম ভাবে ভক্তদের জন্য মিশনে ভিড় করতে দেওয়া হবে না। করোনা সংক্রমণ রুখতেই কর্তৃপক্ষ বিশেষ এই সিদ্ধান্ত নিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications