সরকারি আইনজীবীদের সিদ্ধান্তে অনিশ্চয়তায় বনগাঁ, গঙ্গারামপুর পুরসভার মামলা

কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট সরকারি কৌসুলিদের।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাস বয়কট সরকারি কৌসুলিদের। অনিশ্চয়তায় বনগাঁ ও গঙ্গারামপুর পুরসভা নিয়ে দুই উল্লেখযোগ্য মামলার শুনানি। সরকারি কৌসুলিদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে হাইকোর্টে।

বিচারপতির এজলাস বয়কট, অনিশ্চয়তায় বনগাঁ, গঙ্গারামপুর পুরসভার মামলা

চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে গত শুক্রবার বনগাঁ পুরসভার কাউন্সিলরদের দায়ের হওয়া মামলার শুনানির দিন ধার্য করে হাইকোর্ট। এদিন দুপুর ২ টোয় এই মামলার শুনানির হওয়ার কথা ছিল।

অন্যদিকে, গঙ্গারামপুর পুরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে তৃণমূলের ন'জন কাউন্সিলার তলবি সভা আগামিকাল ২৩ জুলাই। গঙ্গারামপুর পুরসভার মিটিং হলে ওই বৈঠক ডাকা হয়েছে। সেই অনাস্থা প্রস্তাবের নোটিশকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কাউন্সিলরদের একাংশ।

আদালতের উল্লেখ পর্বে জরুরি মামলার শুনানির আবেদন জানান তাঁদের আইনজীবী। সেই মতো এদিন দুপুর ৩টেয় বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় গঙ্গারামপুরের মামলার জন্য সময় ধার্য করেন।
তবে এদিনই আদালতের উল্লেখ পর্বের সময় বিরোধী কাউন্সিলরদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় সরকারি কৌসুলিদের মতামত জানতে চাইলে সরকারি কৌসুলি ভাস্কর প্রসাদ বৈশ্য জানান, এই এজলাসে তাঁরা কোনও মামলায় অংশগ্রহণ করবে না।

কারণ হিসেবে সরকারি কৌসুলির দাবি, বিচারপতি তাদের বক্তব্য শোনেন না। তাই এই এজলাসের যাবতীয় মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+