উলুবেড়িয়ায় তাণ্ডবের পর পুলিশের অভিযান! অভিযুক্তদের ধরতে গিয়ে বেধড়ক মার খেলেন আইসি
শুক্রবার তাণ্ডব চলার পর রবিবার সক্রিয় হয় উলুবেড়িয়ার পুলিশ। বিশাল বাহিনী সঙ্গে নিয়ে শুক্রবারের গণ্ডগোলে যুক্তদের ধরতে অভিযানে নামেন থানার আইসি।
শুক্রবার তাণ্ডব চলার পর রবিবার সক্রিয় হয় উলুবেড়িয়ার পুলিশ বাহিনী। বিশাল বাহিনী সঙ্গে নিয়ে শুক্রবারের গণ্ডগোলে যুক্তদের ধরতে অভিযানে নামেন থানার আইসি। যদিও সেখানেই তাঁর ওপর হামলা চলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আইসির ওপর হামলা
শুক্রবার উলুবেড়িয়া স্টেশনে তাণ্ডবের ঘটনায় অভিযুক্তদের ধরতে বেরিয়ে গুরুতর আহত হলেন থানার আইসি কৌশিক কুণ্ডু। তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উলুবেড়িয়ার ফরিকপাড়ায় অভিযান
পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল, শুক্রবারের তাণ্ডবে অভিযুক্তদের কয়েকজন ফকির পাড়ায় আশ্রয় নিয়েছে। সেই মতো রবিবার অভিযান শুরু হয়। কিন্তু সেখানে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

পরে গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান
এই হামলার পরে হাওড়ার গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় টহল দিচ্ছে র্যাফ।

শুক্রবার উলুবেড়িয়া স্টেশনে তাণ্ডব চলে
শুক্রবার দুপুর দুটো নাগাদ হাওড়ার উলুবেড়িয়ায় বিক্ষোভ শুরু হয়। দুপুর দুটো নাগাদ কয়েক হাজার মানুষ উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ করেন। এরপরেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে রেলপথে। উরুবেড়িয়া স্টেশনে অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীরা ট্রেনের দিকে পাথর ছুঁড়তে থাকে। বিভিন্ন স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ে। একাধিক ট্রেন ভাঙচুর করা হয়।












Click it and Unblock the Notifications