স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার বন্ধ থাকবে উল্টোডাঙ্গা ফ্লাইওভার
স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার গোটা দিন বন্ধ থাকছে উল্টোডাঙা উড়ালপুল। সপ্তাহের শেষ দিন অর্থাৎ রবিবার ছুটির দিনে বন্ধ থাকায় সমস্যায় পড়তে হবে না নিত্যযাত্রীদের। তবুও সেদিন বেশ কিছু ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের পরীক্ষা থাকায় সমস্যার পড়বেন তারা। উল্টোডাঙা উড়ালপুল এড়িয়ে ঘুরপথে রাস্তা পেরোতে হবে যাত্রীদের। তবে রবিবার ছুটির দিন থাকায় বিরাট অংশের যানজটের মুখে পড়তে হবে না বলে আশা করা যাচ্ছে।

বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেএমডিএ এবং কলকাতা পুলিশের তরফে জানানো হয়, গত জুলাইয়ে উল্টোডাঙ্গা উড়ালপুলের পিয়ার ক্যাপে বড়সড় ফাটল ধরা পড়েছিল। তিনদিন পর আবার খুলে দেওয়া হয় অত্যন্ত ব্যস্ততম এই উড়ালপুল। চালু হলেও ফের আরেকবার স্বাস্থ্যপরীক্ষার জন্য আগামী ১ ডিসেম্বর বন্ধ রাখা হবে এই উল্টোডাঙা উড়ালপুল। সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত প্রায় গোটা দিনের জন্যই বন্ধ থাকবে এই ব্যস্ত উড়ালপুল।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ মার্চে ভোর সাড়ে চারটে নাগাদ, উল্টোডাঙ্গা উড়ালপুলের ভিআইপি রোড থেকে বাইপাস যাবার পথের একটি অংশ ভেঙে পড়েছিল। দুর্ঘটনায় একটি ট্রাক কেষ্টপুর খালে পড়ে যায়, ঘটনায় আহত হয়েছিলেন তিনজন। সেই ঘটনার জন্য যাতে পুনরাবৃত্তি না হয় সে আশঙ্কার কারণেই এই স্বাস্থ্য পরীক্ষা বলে কে এম ডি সূত্রে জানা গিয়েছে।
রবিবারের দিকনির্দেশ সম্পর্কে প্রশাসনকে জানানো হয়, ভিআইপি রোড থেকে ইএম বাইপাসে ওঠার জন্য গাড়িগুলিকে হাডকো মোড় হয়ে সিআইটি রোড দিয়ে পাঠানো হবে। ভিআইপি রোডে ওঠার জন্য একইরকম ভাবে ইএম বাইপাস থেকে সিআইটি রোড হয়ে হাডকো মোড় এবং তারপর দুর্গাপুর ব্রিজ হয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications