স্নাতকোত্তরে সাংবাদিকতা ও অর্থনীতির কোর্সে অনুমোদন ইউজিসির, শীঘ্রই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস
খুব তাড়াতাড়ি সাংবাদিকতা ও গণজ্ঞাপন (journalism and mass communication)) এবং অর্থনীতি (economics) বিষয়ে দুবছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু করতে চলেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই দুটি কোর্সে অনুমোদন দিয়
খুব তাড়াতাড়ি সাংবাদিকতা ও গণজ্ঞাপন (journalism and mass communication)) এবং অর্থনীতি (economics) বিষয়ে দুবছর মেয়াদি মাস্টার্স কোর্স চালু করতে চলেছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই দুটি কোর্সে অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যুলয় মঞ্জুরি কমিশন (ugc)।

বিশ্ববিদ্যুলয় সূত্রে জানা গিয়েছে ইউজিসির ডিসট্যান্স এডুকরেশন ব্যুরোতে পাঠানোর পরে এই দুটি কোর্সে অনুমোদন দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় একমাত্র প্রতিষ্ঠান যেখানে দূরশিক্ষার মাধ্যমে স্নাতকোত্তরের ক্লাস করা যাবে এবং ডিগ্রি পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, কোনও ছাত্র বা ছাত্রী স্নাতক পাশ করলেই এই দুটি বিষয়ে পড়তে পারবে। এব্যাপারে বয়সের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। ছাত্রছাত্রীরা যাতে কোর্সগুলি করার পরে চাকরি পেতে পারে, সেইভাবেই তা সাজানো হয়েছে।
তবে পড়ুয়াদের কাছে বাড়তি সুযোগ, কেননা কোর্সের মেয়াদ দুবছর হলেও, তা পাঁচ বছরেও শেষ করা যাবে।












Click it and Unblock the Notifications