ঘরে বসে বই দেখে লেখা যাবে উত্তর, একদিন সময়! কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নয়া নির্দেশিকা

ঘরে বসেই লেখা যাবে উত্তর, একদিন সময়! কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নয়া নির্দেশিকা

করোনা পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। সাংবাদিক বৈঠক করে এদিন এমনটাই জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তবে পরীক্ষা কীভাবে নেওয়া হবে, তার জন্য একটি রূপরেখা তৈরি করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এক্ষেত্রে প্রত্যেক কলেজের অধ্যাপকের কাছে প্রশ্ন পৌঁছে যাওয়ার পর তাঁরা তা পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ কিংবা মেলে পাঠিয়ে দেবেন।

 উত্তর লেখার জন্য একদিন সময়

উত্তর লেখার জন্য একদিন সময়

প্রশ্ন হাতে পাওয়ার পর পরীক্ষার্থীদের উত্তর লেখার জন্য একদিন সময় দেওয়া হবে। গোটা পরীক্ষাটা তাঁরা বাড়িতে বসেই দেবেন। এক্ষেত্রে উত্তর যে বই দেখেই লেখা যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

অনলাইনেই জমা দিতে হবে উত্তরপত্র

অনলাইনেই জমা দিতে হবে উত্তরপত্র

ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার পর উত্তরপত্র অনলাইনেই জমা দিতে পারবেন। যাঁরা দিতে পারবেন না, তাঁরা কলেজে গিয়ে সেই উত্তরপত্র জমা দেবেন। পড়ুয়ারা যে কলেজে পড়েন সেই কলেজের অধ্যাপকরাই উত্তরপত্র দেখবেন।

 নির্দেশ পৌঁছনোর পরেই শুরু প্রস্তুতি

নির্দেশ পৌঁছনোর পরেই শুরু প্রস্তুতি

বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনটি ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠক হয়। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ইতিমধ্যেই কলেজগুলিতে নির্দেশিকা পৌঁছে গিয়েছে। পরবর্তী পর্যায়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ

৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ

একদিকে যেমন, সব পরীক্ষা এবং উত্তরপত্র জমা দেওয়ার কাজ ১৮ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করতে হবে, ঠিক তেমনই ৩১ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে কলেজগুলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+