'হয় কর্মসূচি পালন করব, নয় রাজনীতি ছাড়ব,' মমতাজকে চ্যালেঞ্জ উদয়নের! তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে

উদয়ন গুহ বনাম হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী মমতাজ বেগমের সংঘাত কার্যত দিনহাটার বুকে তৃণমূলকে নতুন করে সমস্যায় ফেলতে চলেছে। এদিন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ তাঁর নিজের এলাকার কর্মসূচি নিয়ে গতকালই একটি বিস্ফোরক পোস্ট দেন। তারপর থেকে এদিন সেখানের পরিস্থিতি দেখা যাক।

 দিনহাটায় তৃণমূলের মিছিল ঘিরে কোন্দল

দিনহাটায় তৃণমূলের মিছিল ঘিরে কোন্দল

এর আগেও উদয়ন পন্থী বনাম মমতাজর পন্থীদের মধ্যে সংঘাতের খবর আসতে থাকে। দুই শিবিরের মধ্যে তৃণমূলের অন্দরে যে পরিস্থিতি, তা ফের একবার প্রকট হল দিনহাটায়। যেখানে মমতাজের (নয়াররহাটের গোবরাছড়ার পঞ্চায়েত প্রধান) এলাকা নয়ারহাটে সভা করতে যাওয়ার আগে উদয়ন গুহ একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। দলের কর্মীদের সঙ্গে কথা বলতে এই কর্মসূচি বলে জানিয়েছে উদয়ন শিবির। এদিকে, এদিন সকাল থেকে মিছিল ঘিরে এলাকায় মোতায়েন পুলিশ।

উদয়নের চ্যালেঞ্জ মমতাজের জবাব

উদয়নের চ্যালেঞ্জ মমতাজের জবাব

এদিকে উদয়ন গুহ চ্যালেঞ্জের সুরে গতকালই একটি ফেসবুক পোস্টে লেখেন, 'শুক্রবার পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করব। না হয়, রাজনীতি ছাড়ব'। তিনি সাফ বার্তায় জানান মমতাজের এলাকা নয়ারহাটে তিনি মিছিল করবেনই। আর এক্ষেত্রে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা তিনি চাইছেন না। এদিকে, মমতাজ বেগমের দাবি, এই মিছিল করে উদয়ন গুহ হিংসা ছড়াতে চাইছেন। প্রমাণ করতে চাইছেন যে তৃণমূল তাঁকে পছন্দ করেনা। আর এসব করে উদয়ন গুহ দল ছাড়াতে চাইছে বলে মত মমতাজের। তাঁর দাবি , উদয়নকে তৃণমূলে আগে থেকেই কেউ পছন্দ করেন না।

সংঘাত বহুদিনের!

সংঘাত বহুদিনের!

এর আগে দিনহাটা এলাকায় তৃণমূলের এক কর্মসূচিতে হুমায়ুন কবীর ও তাঁর স্ত্রী মমতাজের না থাকা নিয়ে ব্যাপক জল ঘোলা হয়। সেই সময় হুমায়ুন শিবির জানায় যে তাঁরা বৈঠকে ডাক পাননি। এদিকে তার আগে, উদয়ন তাঁদের নাম না করে দাবি করেন, হুমায়ুনের এলাকার পঞ্চায়েত সদস্যদের বলা হয়েছে , যাঁরা উদয়নের মিটিং এ উপস্থিত থাকবেন, তাঁদের টাকার হিসাব দিতে হবে। তাই কেউ আসেনি।

সকাল থেকে উত্তাপ দিনহাটায়

সকাল থেকে উত্তাপ দিনহাটায়

এদিকে, রাজ্যে যখন তৃণমূল বনাম বিজেপি লড়াই চলছে, তখন তৃণমূলের অন্দরের লড়াই কার্যত শত ছিদ্র করে দিয়েছে মমতা শিবিরকে। একাধিক এলাকায় এমনভাবে দলীয় নেতা নেত্রীদের মুখ খোলা নিয়ে রীতিমতো অস্বস্তিতে দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+