হেলমেটহীন বাইক নিয়ে পুলিসের নজর এড়াতে গিয়ে দুর্ঘটনার বলি দুই যুবক

হেলমেটহীন বাইক নিয়ে পুলিসের নজর এড়াতে গিয়ে দুর্ঘটনার বলি দুই যুবক

হেলমেট না পরেই বাইক চালাচ্ছিলেন কালনার ধাত্রীগ্রামের দুই যুবক। পুলিকে দেখেই বাইকের গতি বাড়ায় তাঁরা। সামনে বাস এসে পড়ায় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের।

হেলমেটহীন বাইক নিয়ে পুলিসের নজর এড়াতে গিয়ে দুর্ঘটনার বলি দুই যুবক

কালনার ধাত্রীগ্রাম এলাকার নিরোলগাছিতে দুর্ঘটনাটি ঘটে। এদিকে মোটর সাইকেল আরোহীদের বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। আহত হয়েছেন বাসের প্রায় ৪৫ জন যাত্রী । তাদের নিয়ে যাওয়া হয় কালনা হাসপাতালে। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। পুলিশ কর্মীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

মৃত দুই যুবকের নাম শাজাহান সেখ ও ফিরোজ মল্লিক। তারা নদিয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা। এলাকার কয়েক জনের অভিযোগ পুলিশ তোলা আদায় করছিল তাই এই দুর্ঘটনা ঘটে । যদিও পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন যে পুলিশ হেলমেট বিহীন মোটর সাইকেল ধরছিল। তাদের হাত থেকে পালাতে গিয়ে জোরে গাড়ি চালায় মোটর সাইকেলের চালক। তাই এই দুর্ঘটনা ঘটে। বাসের অনেক যাত্রী আহত হয়েছেন । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+