গরু পাচারকারী সন্দেহে গণপিটুনি, ধূপগুড়িতে মৃত ২ যুবক
গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন করা হল দুই যুবককে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে। মৃতদের নাম আনোয়ার হোসেন ও হাফিজুল শেখ । উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশি টহল।
গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন করা হল দুই যুবককে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গাদং ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোহালিয়া গ্রামে। মৃতদের নাম আনোয়ার হোসেন ও হাফিজুল শেখ । উত্তেজনা থাকায় এলাকায় চলছে পুলিশি টহল। পুলিশ সূত্রে খবর, মৃত আনোয়ার হোসেনের বাড়ি কোচবিহারের পুন্ডিবাড়িতে এবং হাফিজুল শেখের বাড়ি ধুবড়ির ছোটগুমায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোররাতে ধূপগূড়ির বারোহালিয়া গ্রামের মধ্যে দিয়ে দ্রুতগতিতে একটি পিক আপ ভ্যানকে যেতে দেখে সন্দেহ হয়। গভীররাতে গাড়ি যাওয়ার শব্দে অনেকেরই ঘুম ভেঙে যায়। এরপর গাড়িটিকে আটকানো হয়। রাতে গরু নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাওয়ায় প্রশ্ন করা শুরু হয় গাড়িতে থাকা যুবকদের। উত্তর ঠিক ঠাক না পেয়ে প্রথমে গাড়ি ভাঙচুর করে দুই যুবককে মারধর শুরু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানার পুলিশ। দুই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গরু বোঝাই পিকআপ ভ্যানটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েকদিন ধরে এলাকায় গরু চুরি হচ্ছিল। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications