গরু চুরির অভিযোগে গণপিটুনি এবার এরাজ্যেও! পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

গরু চোর সন্দেহে গণপিটুনি এবার এরাজ্যেও। গণপিটুনির ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিলহাউস বস্তিতে।

গরু চোর সন্দেহে গণপিটুনি এবার এরাজ্যেও। গণপিটুনির ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিলহাউস বস্তিতে। অভিযোগ, দুই যুবককে গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে অভিযুক্তদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই দুই যুবককে আটক করে পুলিশ। কোনও একজনের নির্দেশে পানাগর থেকে তারা সেখানে গিয়েছিল বলে দুই যুবক স্বীকার করেছে বলে জানা গিয়েছে।

গরু চুরির অভিযোগে গণপিটুনি এবার এরাজ্যেও! পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকমাসে তাঁদের এলাকা থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। রবিবার শুল্ক দফতরের বোর্ড লাগানো একটি গাড়িতে একটি গরুতে চাপাতে দেখেই সন্দেহ হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্তদের উত্তরে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁদের দাবি অনুযায়ী, অভিযুক্তরা জানায়, একটি জমিতে ফুলের বাগান খেয়ে ফেলেছিল গরুটি। তাই জমির মালিক গরুটিকে ধরে নিয়ে যেতে বলেছে।

বক্তব্যে সন্দেহ হওয়ায় আটকে রেখে মারধর শুরু হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে অভিযুক্তদের নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে এলাকায় গরু চুরির ঘটনা ঘটলেও, কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশের দিকে ইট ছোড়া হয়। গ্রামের চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িটি কার, তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+