কানে হেডফোন গুঁজে রেললাইনে বসে গান শুনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত

বারবার রেলের পক্ষ থেকে বলা হচ্ছে ও মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে কেউ রেল লাইনের ওপর দিয়ে, বিশেষ করে কানে হেড ফোন গুঁজে পারাপার না করেন। এই ভাবে রেল লাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে অনেকের। তার পরেও হুঁশ ফেরেনি মানুষের। তাই এর মাশুল দিতে হল দুই যুবককে। কানে হেড ফোন গুঁজে রেল লাইনের ওপর বসে গান শুনছিলেন দুই যুবক। সেই সময়ে ট্রেন চলে আসে ওই লাইনে। ডাউন আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জারের চালক তাদের সতর্ক করার জন্য হর্ন বাজালেও কানে হেডফোন থাকায় তা শুনতে পাননি ওই দুজন।

কানে হেডফোন গুঁজে রেললাইনে বসে গান শুনতে গিয়ে মৃত্যু

তার ফলে ওই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবু দাস ও নিতাই দাস নামে দুজনের। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালারের দু নম্বর রেল গেটের কাছে।

রেল পুলিশ জানায় যে মৃতেরা স্টেশনের কাছে বাইনপাড়ার বাসিন্দা। জানা গিয়েছে যে তারা দিন মজুর। প্রতিদিন কাজ শেষ করে রেল লাইনের ওপর বসে গল্প করত। রবিবার সন্ধ্যায় এই জায়গাতে গল্প করছিল তিন জন। হেড ফোন গুঁজে গান শুনছিলেন। সেই সময়ে ট্রেন চলে আসে। এক জন শেষ মুহুর্তে কোনো রকমে ছিটকে গেলেও ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের।

এলাকার লোকজন জানিয়েছেন যে ট্রেনের চালক হর্ন বাজালেও কানে হেড ফোন থাকায় তা শুনতে পাননি ওই দুজন। ফলে ট্রেনের ধাক্কায় ও কাটা পড়ে মৃত্যু হয়েছে দুজনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+