গাইঘাটায় ডেঙ্গু জ্বরে মৃত দুই মহিলা
ফের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে দুজনের। মৃতরা দুজনেই মহিলা ও উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার বাসিন্দা।
ফের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে দুজনের। মৃতরা দুজনেই মহিলা ও উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন গাইঘাটার ইছাপুরের সাধনা সরকার। অন্য জনের নাম রেনুকা মন্ডল। তাদের দুজনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু র উল্লেখ করা হয়েছে। শনিবার মৃত্যু হয়েছে দুজনের।

গত দুমাসে উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার সীমান্ত বর্তী এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে অনেকেই। বেশ কয়েকজন মারাও গিয়েছে। যারা মারা গেছেন তারা অনেকেই গাইঘাটা, বনগাঁ, স্বরূপ নগর ও আশেপাশের এলাকার লোকজন।
এদিন আরও দুজন মারা যাওয়ার পর ডেঙ্গু রোধে পঞ্চায়েতের কাজ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন। তাদের দাবি, ডেঙ্গু রোধে পঞ্চায়েত প্রথম থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নি, তাই এখন এই রোগ মহামারীর আকার ধারণ করেছে। অনেকেই আক্রান্ত ও বেশ কয়েকজন মারাও গিয়েছে। যদিও এলাকার পঞ্চায়েত এবং প্রশাসনের দাবি, তাদের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এলাকায় নিয়মিত সাফাই অভিযান চালানো হচ্ছে ও ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। মশা মারার স্প্রে করা হয়েছে বলেও দাবি করছে প্রশাসন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications