উলুবেড়িয়া হাসপাতালে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীকে চড়, শ্যামপুরে বাঁশ নিয়ে তাড়া তনুশ্রী চক্রবর্তীকে

দলের আহত কর্মীকে দেখতে উলুবেড়িয়া হাসপাতালে গিয়ে চড় খেলেন উলুবেড়িয়া (uluberia) দক্ষিণের বিজেপি (bjp) প্রার্থী পাপিয়া অধিকারী (papia adhikari)। এই ঘটনায় তিনি সরাসরি স্থানীয় তৃণমূল (trinamool congress) নেতৃত্বের দিকে অভ

দলের আহত কর্মীকে দেখতে উলুবেড়িয়া হাসপাতালে গিয়ে চড় খেলেন উলুবেড়িয়া (uluberia) দক্ষিণের বিজেপি (bjp) প্রার্থী পাপিয়া অধিকারী (papia adhikari)। এই ঘটনায় তিনি সরাসরি স্থানীয় তৃণমূল (trinamool congress) নেতৃত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্যদিকে পাশেই শ্যামপুরে (shyampur) কেন্দ্রে বিজেপি প্রার্থী তনুশ্রী মণ্ডলকে (tanushree mondal) বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে।

পাপিয়া অধিকারীকে চড়

পাপিয়া অধিকারীকে চড়

এদিন হামলায় আহত দলীয় নেতা-সমর্থকদের দেখতে উলুবেড়িয়া হাসপাতালে গিয়েছিলেন উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। সেই সময়ই তাঁর ওপরে হামলা হয়। সরাসরি তাঁকে চড় মারা হয়। পাপিয়া অধিকারীর অভিযোগ হামলা চালিয়েছে তৃণমূলই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তৃণমূলের একটি দল। তারাও তাদের আহত সঙ্গীদের দেখতে এসেছিল। সেই সময় হাসপাতাল চত্বর রণক্ষেত্র হয়ে ওঠে। চড় মারার সঙ্গে সঙ্গে পাপিয়া অধিকারীকে সরিয়ে নিয়ে যান, সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা আকবর শেখ।

 মহিলাদের ওপর হামলা নিয়ে প্রশ্ন

মহিলাদের ওপর হামলা নিয়ে প্রশ্ন

এদিন পাপিয়া অধিকারী অভিযোগ করেছেন, তাঁদের দুই নেতা-কর্মীকে তরোয়াল দিয়ে আঘাত করা হয়েছিল। হাসপাতালে গিয়ে শুধু প্রশ্ন করেছিলেন কীভাবে এটা হল। সঙ্গে সঙ্গে তৃণমূলের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে। তাঁকে চড় মারা হয়। বাঁশ দিয়েও তাঁকে আক্রমণ করা হয়। ২০২১-এ এক মহিলার ওপরে এমন হামলা নিয়ে পাপিয়া অধিকারী প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এ কোন সংস্কৃতি এই রাজ্যে।

তনুশ্রী চক্রবর্তীর ওপরেও হামলা

তনুশ্রী চক্রবর্তীর ওপরেও হামলা

এদিন উলুবেড়িয়ার পাশের শ্যামপুরে আক্রান্ত হয়েছেন অপর বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীও। বুথে গিয়ে ছাপ্পা দেওয়া নিয়ে অভিযোগ তুললেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। তিনি অভিযোগ করেছেন, ৬৭ নম্বর বুথে তিনি দেখেন এক মহিলাকে হাত ধরে ইভিএম-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁকে দেখিয়ে দেওয়া হচ্ছএ কোথায় ভোট দিতে হবে। সেই সময় প্রতিবাদ করতেই বাঁশি নিয়ে তাঁর দিকে তেড়ে আসা হয় বলে অভিযোগ করেছেন তিনি। সেই সময় সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা কোনও ক্রমে সামাল দেয়। এব্যাপারে তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, গ্রামবাসীরাই এর পিছনে রয়েছেন।

 কমিশনে বিজেপি

কমিশনে বিজেপি

এদিন এই হামলা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। পাপিয়া অধিকারীর ওপর হামলার খবর পেয়েই তাঁকে ফোন করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+