স্বামীর উপরে কার বেশি অধিকার, সেই নিয়ে বচসায় কান কাটা গেল দুই সতীনের

স্বামীর উপরে কার অধিকার বেশি তা জাহির করতে গিয়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি ও পরে মারপিটের জেরে কান কাটা গেল দুই মহিলার।

স্বামীর উপরে কার অধিকার বেশি তা জাহির করতে গিয়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি ও পরে মারপিটের জেরে কান কাটা গেল দুই মহিলার। ঘটনাটি ঘটেছে মালদহের মোজমপুর গ্রামে।

স্বামীর উপরে কার বেশি অধিকার, বচসায় কান কাটা গেল দুটি কান

দুই সতীনকেই কান কাটা অবস্থায় মালদহ জেলা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দুজনের চিকিৎসা চলছে। দুই সতীনের অভিনব লড়াইয়ের খবর সামনে আসতেই এলাকায় হইচই পড়ে গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোজমপুরের বাসিন্দা সিন্টু শেখের (৪০) দুই স্ত্রী চাঁদমনি ও কুলসেনা বিবি। দুই পক্ষেরই ছেলেমেয়ে রয়েছে। সিন্টু কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন। বেশ কয়েকমাস পরপর বাড়ি ফেরেন। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন।

সিন্টুকে কে আগলে রাখবেন, কে বেশি অধিকার ফলাবেন তা নিয়ে দুই সতীনের বিবাদ বৃহস্পতিবার রাতে চরমে ওঠে। প্রথমে বচসা ও পরে ঘটনা হাতাহাতিতে গড়ায়। সেইসময়ে কুলসেনা রাগের মাথায় চাঁদমনির কান কামড়ে ছিঁড়ে নেন বলে অভিযোগ।

চাঁদমনিকে মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে দেখে রাগের মাথায় তাঁর ছেলে দৌড়ে গিয়ে হাঁসুয়া নিয়ে এসে কুলসেনার কান কেটে দেয়। দুই সতীনকেই তারপরে কান কাটা অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মালদহ মেডিক্যা কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর বিবদমান দুই পক্ষই কেউ কারও বিরুদ্ধে কোনও কথা বলেননি। ফলে পুলিশে অভিযোগও দায়ের হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+