কী কারণে বালির দুই জা বাড়ি ছেড়েছিলেন, রাজমিস্ত্রির সঙ্গে ৭ দিন কাটিয়ে পুলিশকে 'ফাঁস' করলেন দুই বধূ
বালির নিশ্চিন্দার দুই বধূ (wives) অনন্যা আর রিয়া কর্মকার একসপ্তাহ কাটিয়েছেন রাজমিস্ত্রি (mason) শেখর রায় আর শুভজিৎ দাসের সঙ্গে। গিয়েছিলেন মুম্বইও। কিন্তু ফিরে আসার পরেই ধরা পড়ে যান নিশ্চিন্দা থানার পুলিশের হাতে। পুলিশ
বালির নিশ্চিন্দার দুই বধূ (wives) অনন্যা আর রিয়া কর্মকার একসপ্তাহ কাটিয়েছেন রাজমিস্ত্রি (mason) শেখর রায় আর শুভজিৎ দাসের সঙ্গে। গিয়েছিলেন মুম্বইও। কিন্তু ফিরে আসার পরেই ধরা পড়ে যান নিশ্চিন্দা থানার পুলিশের হাতে। পুলিশ শেখর ও শুভজিৎকে হেফাজতে নেওয়ার পরে দুই জা অনন্যা আর রিয়া পুলিশকে (police) জানিয়েছেন তাঁদের বাড়ি ছাড়ার কারণ (reason)।

১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ
১৫ ডিসেম্বর বুধবার শীতের পোশাক কেনার নাম করে বালির নিশ্চিন্দার বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই জা অনন্যা আর রিয়া কর্মকার। সঙ্গে ছিল রিয়ার সাত বছরের ছেলে আয়ুষও। কর্মকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। তারপর থেকেই খোঁজখবর শুরু করে পুলিশ। তদন্তে নামার পরেই সবার মোবাইল ট্র্যাক করতে শুরু করে পুলিশ। সেই সময় ফোনে আড়ি পেতে পুলিশ জানতে পারে পাঁচজনই মুম্বইতে থাকলেও তাঁদের হাতে টাকা নেই। পরে পুলিশ জানতে পারে মুম্বই মেলে পাঁচজনই ফিরছে রাজ্যে।

বুধবার সবাই ফেরে আসানসোলে
বুধবার সবাই ফেরে আসানসোলে। তাদের উদ্দেশ্য ছিল আসানসোল থেকে মালদহ হয়ে মুর্শিদাবাদে যাওয়ার। কিন্তু পুলিশ আগেই সেই কথা জেনে যাওয়া, বলা ভাল মুম্বই মেল থেকে সবাইকে প্রথমে আটক করে শেখর রায় ও শুভজিৎ দাসকে গ্রেফতার করা হয় দুই বধূকে অপহরণের অভিযোগে। শেখর রায়ের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতায়। অন্যদিকে শুভজিৎ দাসের বাড়ি সামশেরগঞ্জের হাসিমপুরে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, দুই বধূকে নিয়ে মুর্শিদাবাদে একরাত কাটিয়েই মুম্বই পারি দেয় তারা। দুই বধূর শ্বশুরবাড়ির লোকেরা জানিয়েছেন, তাঁরা এঁদের ফিরিয়ে নেবেন না।

বাড়িতে কাজে এসেই বিবাহ বহির্ভূত সম্পর্ক
বাড়িতে বেশ কয়েকমাস ধরে কাজ করছিলেন শেখর রায় এবং শুভজিৎ দাস। সেই কাজের সূত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। বালির নিশ্চিন্দার দুই জা পুলিশকে দানিয়েছেন শেখ এবং শুভজিৎ সহজেই সবার সঙ্গে মিশতে পারতেন। যে কারণে তাঁদের মন জয় করে নেয় ওই দুই রাজমিস্ত্রি। সম্পর্ক ক্রমশ গাঢ় হয়। তারপরেই তাঁরা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন।

কেন বিবাহ বহির্ভূত সম্পর্ক
পুলিশের হাতে ধরা পড়ার পরেই জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাজমিস্ত্রি শেখর রায়ের প্রেমিকা অনন্যা কর্মকার জানিয়েছে আট বছর বিয়ে হলেও তাঁর কোনও সন্তান হয়নি। অন্যদিকে স্বামী কাজে ব্যস্ত থাকায় তাঁকে বেশি সময় দিতে পারতেন না। সংসারের একঘেয়েমি তাঁকে গ্রাস করেছিল বলে পুলিশকে জানিয়েছেন অনন্যা।
অন্যদিকে অপর রাজমিস্ত্রি শুভজিৎ দাসের প্রেমিকা রিয়া কর্মকার জানিয়েছেন ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। সাতবছরের সন্তান আয়ুষ রয়েছে। তাঁরও অভিযোগ স্বামী সময় দিতে না পারায় বিরক্তি গ্রাস করেছিল তাঁকে।












Click it and Unblock the Notifications