বেলিয়াতোড়ে বেপরোয়া লরির ধাক্কা পিক আপ ভ্যানে, মৃত ২, আশঙ্কাজনক ৫

বাঁকুড়ার বনগ্রামের সবজি বিক্রেতার একটি দল পিক আপ ভ্যানে করে বাজারে যাচ্ছিলেন। সেইসময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে যাত্রীবোঝাই ওই পিক আপ ভ্যানে।

যাত্রীবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে লরির সংঘর্ষে মৃত্যু হল দুই সবজি বিক্রেতার। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে সাতজন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ভোররাতে এই দুর্ঘটনা ঘটে বাঁকুড়া বেলিয়াতোড়ের বনগ্রামে। দুর্ঘটনার পর স্থানীয়রাই উদ্ধারকার্যে হাত লাগান। খবর দেওয়া পুলিশকে। আহতদের বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে নিয়ে গেলে দু'জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিরা ওই হাসপাতালেই ভর্তি।

এদিন ভোররাতে বাঁকুড়ার বনগ্রামের সবজি বিক্রেতার একটি দল পিক আপ ভ্যানে করে বাজারে যাচ্ছিলেন। সেইসময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি লরি ধাক্কা মারে যাত্রীবোঝাই ওই পিক আপ ভ্যানে। লরির ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়ে পিক আপ ভ্যানটি। ছিটকে পড়েন যাত্রীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।

বেলিয়াতোড়ে বেপরোয়া লরির ধাক্কা পিক আপ ভ্যানে, মৃত ২, আশঙ্কাজনক ৫

বেপরোয়া যান চলাচলের অভিযোগে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। এলাকায় নিত্যদিন দুর্ঘটনা লেগে থাকে। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, পুলিশের তোলাবাজির ভয়ে লরিগুলি আরও বেপরোয়াভাবে চলতে থাকে। আর এই বেপরোয়া গতিই বারবার প্রাণহানির আশঙ্কা তৈরি করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+