নিষেধাজ্ঞা অবজ্ঞা! মন্দারমনির সমুদ্রে স্নান করতে নেমে মৃত দুই
এবার মন্দারমনিতে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল দুই পর্যটকের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতেরা মালদহের ইংরেজবাজারে বাসিন্দা বলে জানা গিয়েছে।
এবার মন্দারমনিতে সমুদ্রে স্নান করতে নেমে মৃত্যু হল দুই পর্যটকের। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতেরা মালদহের ইংরেজবাজারে বাসিন্দা বলে জানা গিয়েছে। পর্যটকরা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

সমুদ্র উত্তাল। পুলিশের তরফে বারবার ঘোষণার পরেও হুঁশ ফেরেনি পর্যটকদের। সকালে উত্তাল সমুদ্রেই নেমে গিয়েছিলেন মালদহের ইংরেজবাজারের তিন বাসিন্দা। আস্তে আস্তে তাঁরা গভীর সমুদ্রের দিকে তলিয়ে যেতে থাকেন। ওয়াচ টাওয়ার থেকে পুলিশের নজরে আসার পরেই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা। দুজনকে প্রথমে উদ্ধার করে স্থানীয় বালুসাই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পরে উদ্দালক ভট্টাচার্য নামে অপর একজনকে উদ্ধার করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশের অভিযোগ এই তিন পর্যটক মদ্যপ অবস্থায় ছিলেন। বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও তাঁরা নেশার ঘোরে গভীর সমুদ্রের দিকে এগিয়ে যান বলে অভিযোগ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications