বাসন্তীতে গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী, দুর্নীতির টাকার ভাগ নিয়ে দলেই বিবাদের ফল, কটাক্ষ দিলীপের
বাসন্তীতে গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী, দুর্নীতির টাকার ভাগ নিয়ে দলেই বিবাদের ফল, কটাক্ষ দিলীপের
করোনা আবহেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কংগ্রেস কর্মী। হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তাঁরা। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের কারণেই এই পরিণতি বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বাসন্তীতে সংঘর্ষ
ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। চরবিদ্যার পেটুয়াখালি গ্রামে গুলিবিদ্ধ হয়েছেন ২ তৃণমূল কংগ্রেস কর্মী। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা। তৃণমূল যুবক কংগ্রেসের সঙ্গে বিবাদের কারণেই এই সংঘর্ষ বলে অভিযোগ করা হয়েছে। মহৎ শেখ এবং ফারুখ শেখকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ।

অভিযোগ অস্বীকার
বাসন্তীতে তৃণমূল কর্মীদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তৃণমূল যুব কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ উঠেছে। যদীও সেই অভিযোগ অস্বীকার করেছে তারা। পুরোটাই পারিবারিক বিবাদের কারণে ঘটেছে বলে পাল্টা দাবি তৃণমূল যুব কংগ্রেসে। এমনকী যাঁরা গুলিবিদ্ধ হয়েছেন তাঁরা কেউ তৃণমূল কর্মী নন বলে দাবি করা হয়েছে।

দিলীপের আক্রামণ
ত্রাণের টাকার বাটোয়ারা নিয়ে শাসক দলের বিবাদের কারণেই এই ঘটনা বলে পাল্টা দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন জেলা জেয়া ত্রাণের টাকার বাটোয়ারা নিয়ে তৃণমূলের অন্দরেই দ্বন্দ্ব এবং সংঘর্ষ বাড়ছে। সকলে জেনে গিয়েছেন ২০২১ সালের মে মাসের পর আর এই সরকার থাকবে না। তাই নিজের মতো টাকা গুছিয়ে নিচ্ছেন তৃণমূল কর্মীরা। সেকারণেই দলের অন্দরেই সংঘর্ষ বাড়ছে।

করোনা নিয়ে আক্রমণ
এর আগে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছিলেন রাজ্যে মানুষের প্রাণের চেয়ে রাজনীতির দাম বেশি সেকারণেই এই অবস্থা করোনা পরিস্থিতির।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?











Click it and Unblock the Notifications