সন্দেশখালির রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত ভাটপাড়া! দুই তৃণমূল কর্মীর মৃত্যু
সন্দেশখালির রেশ কাটতে না কাটতেই আবার শিরোনামে ভাটপাড়ায়। বোমা মেরে এক প্রৌঢ় তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগ। এই ঘটনায় আহত হন ওই কর্মীর স্ত্রী-সহ তিনজন।
সন্দেশখালির রেশ কাটতে না কাটতেই আবার শিরোনামে ভাটপাড়ায়। বোমা মেরে এক প্রৌঢ় তৃণমূল কর্মীকে হত্যার অভিযোগ। এই ঘটনায় আহত হন ওই কর্মীর স্ত্রী-সহ তিনজন। আহতরা ভর্তি ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে আরও একজনের মৃত্যু হয় হাসপাতালে। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই দোষীদের গ্রেফতারের দাবিতে মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।

স্থানীয় সূত্রে দাবি, রাত বারোটা নাগাদ ভাটপাড়া আর্য সমাজ রোডে বাড়ির বাইরে স্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন মহম্মদ হালিম নামে ওই প্রৌঢ়। সেই সময় হালিমকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সব মিলিয়ে চারজনের আঘাত লাগে। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে মহম্মদ হালিমকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়।
এদিকে এই বোমা ফাটার খবর ছড়িয়ে পড়তেই রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ।
কে বারা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
West Bengal: Two people killed, four injured in an explosion in Kankinara area (North 24 Parganas) last night. Locals says, "Unidentified miscreants lobbed a crude bomb last night. We are scared. There also have been robberies in the area. Demand administration to help us." pic.twitter.com/VxIdl3gAAs
— ANI (@ANI) June 11, 2019












Click it and Unblock the Notifications