ভরসন্ধ্যায় শুটআউট মধ্যমগ্রামে, তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে মুহুর্মুহু গুলি
তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে করে ভর সন্ধ্যায় শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে।
তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে করে ভর সন্ধ্যায় শুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যেয় মধ্যমগ্রাম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজারে তৃণমূল কার্যালয়ে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় একদল দুষ্কৃতী।

এদিন পার্টি অফিস লক্ষ্য করে ছোড়া হয় বেশ কয়েকটি বোমাও। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানা যায়, ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় যুবনেতা বিনোদ সিং রিঙ্কু।
তাঁর মাথা ঘেঁষে গুলি চলে যায়। বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিনি। আহত হন দীপক বসু নামে আর এক তৃণমূল কর্মী। তাদেরকে যশোর রোডের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications