Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bengaluru Cafe Blast: পরিচয় লুকিয়ে দার্জিলিং-পুরুলিয়াতে ঘুরতে যায় দুই জঙ্গি! যায় চাঁদনির এক দোকানেও

Bengaluru Cafe Blast: বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে আরও জোরদার হচ্ছে বঙ্গ কানেকশন! শুক্রবার আব্দুল মতিন ত্বহা, মুসাভির হোসেন সাহিবকে দিঘার একটি হোটেল থেকে গ্রেফতার করে এনআইএ। রাতেই বিশেষ বিমানে বেঙ্গালুরু উড়িয়ে নিয়ে যাওয়া হয় দুই জঙ্গিকে। কিন্তু দীর্ঘ ২৮দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে বেরায় এই দুই জঙ্গি।

ভুয়ো নথি দেখিয়ে কলকাতার অন্তত চারটি হোটেলে একের পর এক রাত কাটায় তারা। এখানেই শেষ নয়, পুরুলিয়া, দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় ধৃত দু'জন ঘুরিয়ে বেরিয়েছে বলেও চাঞ্চল্যকর তথ্য (Bengaluru Cafe Blast) উঠে এসেছে।

Bengaluru Cafe Blast

আব্দুল মতিন ত্বহা, মুসাভির হোসেন সাহিবকে (Bengaluru Cafe Blast) দিঘার হোটেল থেকে গ্রেফতার। এরপরেই রাজ্য পুলিশের ভূমিকা এবং ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন উঠছে। দিনের পর দিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধৃত দুই জঙ্গি ঘুরে বেড়ালেও কোনও তথ্য পায়নি রাজ্য পুলিশ। আর তা নিয়েই প্রশ্ন উঠছে।

যদিও ঘটনার (Bengaluru Cafe Blast) পরেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশের তদন্তকারী আধিকারিকরা। যে সমস্ত জায়গায় জঙ্গিরা ঘুরে বেড়িয়েছে সেখানে বাড়তি নজর এবং কার্যকলাপ নিয়ে তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, অফিসের কাজ এবং ভুয়ো নথি দেখিয়ে লেনিন সরনি, একবালপুর সহ কলকাতার একাধিক হোটেলে উঠেন জঙ্গিরা।

এমনকি পুরুলিয়া, দার্জিলিং সহ বিভিন্ন জায়গাতে আব্দুল মতিন ত্বহা, মুসাভির হোসেন সাহিব বেড়াতে যায় বলেও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এমনকি চাঁদনী চকের একটি মোবাইলের দোকানেও যায় তারা। যা খবর, মোবাইল সারানোর জন্যেই দোকানে যায়। মুখ ঢাকতে মাস্ক এবং টুপি ব্যবহার করে। ফলে কেউ চিনতেই পারেনি দুজনকে।

ইতিমধ্যে দুই দোকানদারকে জেরা করেছে এনআইএ'য়ের আধিকারিকরা। যা খবর, ট্রেনে চেপে গত কয়েকদিন আগেই দিঘায় পৌছয় ধৃত দুজন। এরপর থেকেই ধৃতদের (Bengaluru Cafe Blast) উপর কড়া নজরদারি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার গভীর রাতে দুই জঙ্গিকে ধরতে বিশেষ অপারেশন শুরু হয়। হোটেল ঘিরে ফেলে রাজ্য পুলিশের আধিকারিকরা।

মধ্যরাতে হোটেলের দরজায় কড়া নেড়ে গ্রেফতার করা হয় দুই জঙ্গিকে। অন্যদিকে এনআইএ এবং কর্নাটক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি জানিয়েছেন, মুল অভিযুক্ত ধরা পড়েছে। খুব শীঘ্রই তদন্ত যাতে শেষ হয় সেই আবেদন জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+