তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ফের রণক্ষেত্র বাসন্তী, আহত পাঁচ, ব্যাপক লাঠিচার্জ পুলিশের
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বাসন্তী।
ফের একবার তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বাসন্তী। অশান্তির জেরে আহত হয়েছে মোট পাঁচজন। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যাপক লাঠিচার্জ করেছে।
এদিন শুক্রবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার খবর ছড়িয়ে পড়ে। বাসন্তী থানার অন্তর্গত কলতলা এলাকায় অশান্তি ছড়ায়। তৃণমূল যুব ও আসল দলের মধ্যে সংঘর্ষ বাঁধে।

অভিযোগ, যুব দলের হাতে মার খেয়ে বড় দলের তৃণমূল নেতারা কলতলা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখায়। যা ঘিরে এলাকায় ক্রমশ অশান্তি ছড়িয়ে পড়ে। এই ঘটনায় খবর পেয়েই পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে ফের একপ্রস্থ ঝামেলা বাঁধে।
তারপরই পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করে। তাতেই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে খবর। এলাকায় পুলিশ পিকেট বসিয়ে পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেদিকে নজরদারি চালাচ্ছ পুলিশ।












Click it and Unblock the Notifications