দীপাবলীর আগেই ডুয়ার্সে বন্ধ হল দু’টি চা বাগান, অন্ধকার ৩০০০ শ্রমিক পরিবারের ভবিষ্যৎ
দীপাবলির ঠিক আগের দিনই ডুয়ার্সের দু'টি চা বাগান বন্ধ হয়ে গেল। বক্সা ডুয়ার্স টি কোম্পানির অন্তর্গত কালচিনি ও রায়মাটাং চা বাগান দুটিই বন্ধ হলো শনিবার। ফলে আলোর উৎসবের আগেই ৩০০০ শ্রমিক পরিবারের ভবিষ্যতে অন্ধকার নেমে এল।

বিসি ডব্লিউ গার্ডেন ইউনিটের প্রেসিডেন্ট ফিরোজ গোয়ালা বলেন, 'কালচিনি ও রায়মাটাং চা বাগানের মালিক রোশন, তাঁর যখন ইচ্ছা খুশি বাগান খুলছেন আর বন্ধ করছেন। আমরা চাই এই বাগান শ্রমিকদের স্বার্থে ঠিক ভাবে চলুক। বাগানে প্রচুর পরিমাণে পাতা আছে। এর পর কেন বার বার বাগান বন্ধ হয়ে যাচ্ছে তা বোঝা যাচ্ছে না।' সিটু নেতা বিকাশ মাহালি বলেন, 'আমরা এই মালিক আর চাই না। বাগানে নুতন মালিক আসুক।' তৃণমূল কংগ্রেসের চা বাগান মজদুর ইউনিয়ন এর কেন্দ্রীয় সহ সম্পাদক অসীম মজুমদার জানান, এই মালিক আর লাগবেনা । নুতন মালিকরা এসে বাগান পরিচালনা করুক।












Click it and Unblock the Notifications