বেলুড়ে দুই ছাত্র নিখোঁজে ঘণীভূত রহস্য, হাওড়া স্টেশন থেকে উদ্ধার ব্যাগ

স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরল না দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। তাদের স্কুলের ব্যাগ উদ্ধার করা হয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে। এমনকী এলাকার সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গিয়েছে

স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফিরল না দুই ছাত্র। ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে। তাদের স্কুলের ব্যাগ উদ্ধার করা হয়েছে হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে। এমনকী এলাকার সিসিটিভি ফুটেজেও তাদের দেখা গিয়েছে।

বেলুড়ে দুই ছাত্র নিখোঁজে ঘণীভূত রহস্য, হাওড়া স্টেশন থেকে উদ্ধার ব্যাগ

মঙ্গলবার সকালে বেলুড়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ঋদ্ধি মুখোপাধ্যায় ও গৌরব দে রোজকার মতই স্কুলে যায়। ১১টা পর্যন্ত ক্লাসও করে তারা। কিন্তু তার পর থেকেই দুজনের আর কোনও খোঁজ নেই। ঋদ্ধির বাড়ি হাওড়ার পঞ্চাননতলা রোডে আর গৌরবের বাড়ি বালির নিশ্চিন্দা এলাকায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পাওয়ায় তাদের অপহরণ করা হয়েছে বলে অভিযোগ অভিভাবকদের।

বেলুড়ে দুই ছাত্র নিখোঁজে ঘণীভূত রহস্য, হাওড়া স্টেশন থেকে উদ্ধার ব্যাগ

ঋদ্ধির বাবা জানিয়েছেন, গৌরব দে এর আগেও একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। বেশ কয়েকমাস পরে একটি হোম থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ঋদ্ধির বাবা। কিন্তু এভাবে তারা কোথায় যেতে পারে সেসম্পর্কে কোনও ধারণাই করতে পারছেন না তিনি। তাঁর দাবি, বাড়িতে কোনওরকম বকাঝকা করা হয়নি ঋদ্ধিকে। তাঁর অভিযোগ, গৌরবই তাঁর ছেলেকে নিয়ে কোথাও নিয়ে গিয়েছে।

বেলুড়ে দুই ছাত্র নিখোঁজে ঘণীভূত রহস্য, হাওড়া স্টেশন থেকে উদ্ধার ব্যাগ

এদিকে স্কুলের বাইরের সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে দুজনকে। ফুটেজে এক মহিলার সঙ্গে টোটো-য় উঠতে দেখা যাচ্ছে তাদের। কিন্তু ওই টোটো বা মহিলার কোনও হদিশ পাওয়া যায়নি। এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোনও আসেনি অভিভাবকদের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+