লরির ধাক্কায় ২ পড়ুয়ার মৃত্যু, ১০ জখম, পুলিশ-জনতা সঙ্ঘর্ষ, গাড়ি ভাঙচুর

লরির ধাক্কায় ২ পড়ুয়ার মৃত্যু ও ১০ পড়ুয়ার আহতের ঘটনায় ধুন্ধুমার কাণ্ড পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

পশ্চিম মেদিনীপুর, ২০ এপ্রিল : লরির ধাক্কায় ২ পড়ুয়ার মৃত্যু ও ১০ পড়ুয়ার আহতের ঘটনায় ধুন্ধুমার কাণ্ড পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশকে মারধরও করা হয়। ভাঙচুর চলে অন্যান্য গাড়িতেও। তার মধ্যে রয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়িও। এই ঘটনায় জেরে পথ অবরোধ করে জনতা। অবরোধ তুলতে যেতেই পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বাধে।

লরির ধাক্কায় ২ পড়ুয়ার মৃত্যু, ১০ জখম, পুলিশ-জনতা সঙ্ঘর্ষ, গাড়ি ভাঙচুর

শালবনির ভাদুতলায় বেপরোয়া লরি ধাক্কা মরে একটি গাড়িতে। ওই গাড়িতে ১২ জন পড়ুয়া ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছাত্র ও এক ছাত্রী। আহত হয়েছেন বাকি পড়ুয়ারা। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অবরোধ শুরু করেন স্থানীয়রা। সেই অবরোধ তুলতে গেলে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। শালবনি থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, পুলিশের তোলার হাত থেকে বাঁচতেই বেপরোয়াভাবে লরি চলে। তাই এই দুর্ঘটনা। এই অভিযোগের পুলিশের গাড়িতে ভাঙচুর চলে। মারধর করা হয় পুলিশকে। চারজন পুলিশকর্মী গুরুতর জখম হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+