জলপাইগুড়িতে গ্রেফতার ২ গাঁজা পাচারকারী
ত্রিপুরার আগরতলা থেকে বিহারের গাজা পাচার করতে গিয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো চার গাজা পাচারকারী।
ত্রিপুরার আগরতলা থেকে বিহারের গাজা পাচার করতে গিয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো চার গাজা পাচারকারী। দুটি বিলাশ বহুল গাড়ি থেকে উদ্ধার হয়েছে মোট ৮৫কেজি গাজা। জলপাইগুড়ির গোশালামোড় এলাকায় গাজা ভর্তি গাড়িদুটিকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া গাজা বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা। ধৃত চার পাচারকারীকে আগামিকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

পুলিশ সুত্রে যানাগেছে আজ সকালে জলপাইগুড়ি কোতয়ালী থানায় পুলিশের কাছে গোপন সুত্রে খবর আসে ত্রীপুরার আগরতলা থেকে দুটি বিলাসবহুল ছোট গাড়িতে প্রচুর পরিমানে গাজা পাচার করা হচ্ছে বিহারে। জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ গোশালামোড় এলাকায় বিশালপুলিশ বাহিনী নিয়ে গিয়ে গাড়ি দুটিকে আটক করে তল্লাশি করে।
গাড়িদুটির পেছনের সিটের ভেতরে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এই গাজার পেকেট গুলি। দুটি গাড়ি থেকে মোট ৪ জন গাজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।উদ্ধার হওয়া গাজার বাজার মুল্য প্রায় ১০লক্ষ টাকা।ধৃত গাজা পাচারকারীদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ।












Click it and Unblock the Notifications