জঙ্গল থেকে উদ্ধার জোড়া নরকঙ্কাল! চাঞ্চল্য সালানপুরে
আসানসোলের সালানপুরের জঙ্গল থেকে জোড়া নরকঙ্কার উদ্ধার। কাছেই গাছে মিলেছে ওড়না। মাস খানের আগে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই বান্ধবী। গাছে থাকা ওড়না থেকে অনুমান কঙ্কাল দুটি ওই দুজনের।
আসানসোলের সালানপুরের জঙ্গল থেকে জোড়া নরকঙ্কার উদ্ধারে চাঞ্চল্য। কাছেই গাছে মিলেছে ওড়না। মাস খানের আগে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল দুই বান্ধবী। গাছে থাকা ওড়না থেকে অনুমান কঙ্কাল দুটি ওই দুজনেরই। কাঠ কুড়োতে গিয়ে গাছে ওড়না ঝুলতে দেখে সন্দেহ হওয়ায় এলাকায় খবর দেন এক মহিলা। দুই পরিবারের অভিযোগ দুজনকে খুন করা হয়েছে।

মাসখানেক আগে আসানসোলের সালানপুরের শিবদাসপুরের বাড়ি থেকে স্নান করতে যাওয়ার নাম করে বেরিয়েছিল দুই কিশোরী। এরপর তারা বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
শনিবার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন কাঠকুড়ানিরা। সেখানে গাছে ওড়না দেখে সালানপুর থানায় খবর দেন এক কাঠকুড়ানি। পরে পুলিশ এলাকায় গিয়ে নরকঙ্কাল উদ্ধার করে।
নিখোঁজ দুই কিশোরীর পরিবারের অভিযোগ, তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে দুজনকে।
নরকঙ্কাল দুটি ওই দুই কিশোরীর কিনা তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত শুরু করেছে। পারিপার্শ্বিক বিভিন্ন ঘটনাও খতিয়ে দেখছে পুলিশ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications