হুগলি ও মেদিনীপুরে পৃথক বাস দুর্ঘটনা, প্রাণ হারাল আট মাসের শিশু
হুগলি জেলার ধনেখালিতে বাস-লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন প্রায় ২০ জন।
হুগলি জেলার ধনেখালিতে বাস-লরির সংঘর্ষে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন প্রায় ২০ জন। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন।

পুলিশ জানিয়েছে ধনেখালির কংসারিপুর মোড়ে বাসের সঙ্গে লরির সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাস আটেকের এক শিশুর। আহতদের ভর্তি করা হয়েছে চুঁচুড়া ও ধনেখালি হাসপাতালে।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটার দ্বারিগেড়িয়া এলাকায় হলদিয়া-মেচেদা সড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বাস দুটি একই দিকে যাচ্ছিল। কে আগে যাবে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয় বাস চালকদের মধ্যে। সেই সময় সংঘর্ষে একটি বাস নয়ানজুলিতে পড়ে যায়। আহত হয়েছেন ১৫ জন যাত্রী।












Click it and Unblock the Notifications