এক মহিলার কাছে হঠাৎ দুই নবজাতক! পাচার-জল্পনায় স্থান চাইল্ড লাইনে
এক মহিলার কাছে দুই নবজাতক! কেউই নিজের সন্তান নয়। বৈধ কাগজ না থাকায় শিশুদের স্থান হল চাইল্ড লাইনে
কোচবিহার, ২৮ নভেম্বর : এক মহিলার কাছে দু'টি সন্তান, একটিও তাঁর নিজের সন্তান নয়। আর তাতেই জল্পনার অবতারণা। এক জনের বয়স দু'মাস, অন্যজনের মেরেকেটে মাস খানেক, কোথা থেকে এল দুই নবজাতক? রাজ্যজুড়ে যখন শিশু পাচার চক্র নিয়ে হইচই পড়ে গিয়েছে, তখন এক মায়ের কাছে দুই নবজাতক শিশুকে ঘিরে সন্দেহ দানা বাঁধবে, তা তো বলাই বাহুল্য।
কোচবিহারের মহিষবাথান এলাকায় এক মহিলার কাছে দু'জন সদ্যোজাত শিশু রয়েছে বলে খবর পেয়েই হানা দেয় চাইল্ড লাইন। চাইল্ড লাইনের সদস্যরা তা দেখে তাজ্জবও বনে যান। জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, কেউই তাঁর নিজের সন্তান নয়। সাথী আর্য নামে ওই মহিলার দাবি, এক সন্তান তাঁর দিদির, অন্যটি এক ডাক্তারবাবু তাঁকে লালন-পালন করার জন্য দিয়েছেন। চাইল্ড লাইন এরপর দুই শিশুর বৈধ কাগজপত্র দেখতে চান। কিন্তু কোনও কাগজপত্র না দেখাতে পারায়, দুই শিশুকেই চাইল্ড লাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাথী স্বামীকে নিয়ে নিজের বাপের বাড়িতেই থাকেন। হঠাৎ করেই তাঁর কাছে দু'টি শিশু একসঙ্গে চলে আসায় স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরাই অভিযোগ করেন চাইল্ড লাইনে। সাথী জানিয়েছেন, মাস দু'য়েক আগে একটি শিশুকে তাঁর হাতে তুলে দিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।
ওই চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন, সন্তান প্রসবের পর পালিয়ে গিয়েছে ওই শিশুর মা। অবিবাহিত মা বলেই তিনি পালিয়ে যান বলে অনুমান চিকিৎসকের। তারপরই সাথীকে ডেকে ওই শিশুকে তাঁর হাতে তুলে দেন। বলেন, লালনপালনের জন্য।
আর দ্বিতীয় সন্তানটি তাঁর দিদির বলে জানায় সাথী। দিদি অসুস্থ বলেই তাঁর কাছে রেখে গিয়েছে। সাথী দু'টি শিশুকেই লালনপালন করছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখেই ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসকের ভূমিকাও সন্দেহের বাইরে নয়। যতদিন না কোনও ব্যবস্থা হচ্ছে দুই শিশু চাইল্ড লাইনেই থাকবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications