মালদায় মাদক সহ গ্রেফতার ২, বড় চক্রের খোঁজে পুলিশ

তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করলো মালদার কালিয়াচক থানা। এছাড়া অভিযানে উদ্ধার হয় এক লক্ষ দশ হাজার ভারতীয় টাকা, একটি টাকা গোনার যন্ত্র ও ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র।

গোপন সূত্রের খবর পেয়ে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করলো মালদার কালিয়াচক থানা। এছাড়া অভিযানে উদ্ধার হয় এক লক্ষ দশ হাজার ভারতীয় টাকা, একটি টাকা গোনার যন্ত্র ও ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাড়ির মালিক। অভিযুক্তকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়।

মালদায় মাদক সহ গ্রেফতার ২

ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার আইসি আশিস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযান চালায় মজমপুর ইমামজাগির এলাকায়। ওই গ্রামে আমিরুল শেখের বাড়িতে হানা দেয় পুলিশ। তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি পুলিশ উদ্ধার করে এক লক্ষ দশ হাজার ভারতীয় টাকা। একটি টাকা গোনার যন্ত্র সহ ব্রাউন সুগার পরিমাপের যন্ত্র। বাড়ির মালিক আমিরুল শেখকে পরে গ্রেফতার করী হয় মজমপুর ইমামজাগির একটি মাঠ থেকে।

এদিকে পুলিশের অভিযানের আগেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাড়ির মালিক আমিরুল শেখ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই ব্রাউন সুগার বিক্রি করতেই বাড়িতে মজুত করা হয়েছিল। কোথায় এবং কী ভাবে এই ব্রাউন সুগার ব্যবসা চলছে তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের সাথে আরো কারা করা জড়িত তা জানতে তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশি হেফাজতে নেওয়ার সাতদিন আবেদন জানিয়েছে কালিয়াচক থানার পুলিশ ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+