অধিকারীদের অস্তিত্বে নির্মূল করতে মরিয়া তৃণমূল, এগরা ও তমলুকের পুর প্রশাসককে সরিয়ে বার্তা কালীঘাটের

এগরা ও তমলুকের পুর প্রশাসককে সরিয়ে বার্তা কালীঘাটের

অধিকারী গড় ভেঙে গুঁড়িয়ে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ধাপে ধাপে এগোচ্ছে শাসক দল। সৌমেন্দুরে সরিয়ে প্রথম বার্তাটা দিয়েছিল কালীঘাট। তারপরে শিশিরকে ডিএসডিএ-র চেয়ারম্যান পদ থেকে সরিয়ে আরও বড় ধাক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই দিনেই এগরা ও তমলুকের পুর প্রশাসকদের সরিয়েছে। শঙ্কর বেরা ও রবীন্দ্রনাথ সেন অধিকারী পরিবারের ঘণিষ্ঠ এই দুই নেতা। এই পদক্ষেপের পরেই স্পষ্ট হয়ে গিয়েছে শাসক দল কোন বার্তা দিয়ে চাইছে অধিকারী পরিবারকে।

অপসারিত অধিকারী ঘনিষ্ঠ দুই পুর প্রশাসক

অপসারিত অধিকারী ঘনিষ্ঠ দুই পুর প্রশাসক

শিশির অধিকারীকে ডিএসডিএ-র চেয়ারম্যান পদ থেকে সরানোর দিনেই আরও দুই অধিরারী ঘনিষ্ঠের বিরুদ্ধে পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস। এগরা ও তমলুক পুরসভার পুর প্রশাসকদে সরানো হল। এগরা পুরসভার পুর প্রশাসক শঙ্কর বেরােক সরানো হয়েছে। তাঁর জায়গায় বসানো হয়েছে স্বপন নায়েককে। একই ভাবে এগরার পুর প্রশাসক রবীন্দ্রনাথ সেনকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হয়েছে দীপেন্দ্র নারায়ণ রায়কে। এর আগে কাঁথির পুর প্রশাসক পদ থেকে সরানো হয় শুভেন্দুর ভাই সৌমেন্দ্ু অধিকারীকে।

শিশিরকে পদ থেকে সরাল তৃণমূল

শিশিরকে পদ থেকে সরাল তৃণমূল

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অখিল গিরিকে। আগে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন অখিল গিরি। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অখিল গিরির বেশি আস্থাভাজন হয়ে উঠেছেন কালীঘাটের। অখিল গিরির অসুস্থতার কারণেই নন্দীগ্রামের সভা পিছিয়ে দেন মমতা। তারপরেই একের পর এক পদ অখিল গিরি ও তাঁর ঘনিষ্ঠদের বসানো হয়।

অধিকারীদের বার্তা কালীঘাটে

অধিকারীদের বার্তা কালীঘাটে

মেদিনীপুরকে বারবার অধিকারীদের বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অধিকারী পরিবারের কারণেই মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রথম হতে েপরেছিল বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়েই অধিকারীদের মেদিনীপুরে গুরুত্বহীন করে দিতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তার রেশ ধরেই অধিকারীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করে চলেছে কালীঘাট।

উপসর্গহীন বেইমান

উপসর্গহীন বেইমান

উত্তরবঙ্গে সভা করতে গিয়ে অধিকারীদের উপসর্গহীন বেইমান বলে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শিশির অধিকারীকেও সেই মঞ্চে ইঙ্গিত করেছিলেন। শিশিরের অপসারণ কি তাহলে সেসময়েই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অভিষেক। এবার কি শিশির অধিকারীও বিজেপিতে যোগ দেবেন। কারণ সৌমেন্দুকে পদ থেকে সরানোর পর তাঁকে বিজেপিতে যোগদান করান শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+