পশ্চিমবঙ্গে নতুন ২ টি করোনা পরীক্ষা কেন্দ্র, সংখ্যা বেড়ে হল ৯

পশ্চিমবঙ্গে নতুন ২ টি করোনা পরীক্ষা কেন্দ্র, সংখ্যা বেড়ে হল ৯

রাজ্য তথা কলকাতায় আরও দুটি প্রাইভেট ল্যাবরেটরি করোনা ভাইরাস পরীক্ষার জন্য অনুমতি পেল। আইসিএমআর-এর তরফ থেকে পিয়ারলেস হাসপাতাল ও সল্টলেকের আমরি হাসপাতালকে এই অনুমতি দেওয়া হয়েছে। এনিয়ে রাজ্যে ৪ টি প্রাইভেট ল্যাবকে করোনা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এর আগে টাটা মেমোরিয়াল সেন্টার ও অ্যাপলো গ্লেনিগ্যালস হাসপাতালকে সোয়াব স্যাম্পের পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছিল।

করোনা পরীক্ষার জন্য সরকারি পরীক্ষা কেন্দ্র

করোনা পরীক্ষার জন্য সরকারি পরীক্ষা কেন্দ্র

পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষার জন্য সরকারি যে পরীক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সেগুলি হল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ, এসএসকেএম, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ও নাইসেড।

 করোনা পরীক্ষার জন্য বেসরকারি পরীক্ষা কেন্দ্র

করোনা পরীক্ষার জন্য বেসরকারি পরীক্ষা কেন্দ্র

টাটা মেমোরিয়াল সেন্টার ও অ্যাপলো গ্লেনিগ্যালস হাসপাতাল এই পরীক্ষা করতে শুরু করে দিয়েছে। নতুন করে আইসিএমআর অনুমতি দিয়েছে পিয়ারলেস হাসপাতাল ও সল্টলেকের আমরি হাসপাতালকে।

 যে পদ্ধতিতে পরীক্ষা

যে পদ্ধতিতে পরীক্ষা

কলকাতা তথা রাজ্যে প্রথম অনুমতি পাওয়া ল্যাবগুলিতে আরটি পিসিআর( রিয়েল টাইম পলিমারেজ চেন রিয়্যাকশন) পদ্ধতিতে পরীক্ষা করা হয়। কিন্তু নতুন দুটিতে পরীক্ষা হবে জিন এক্সপার্ট মেশিনে। টিবি নির্ণয় করতে এই মেশিনের সাহায্য নিতে হয়।

নতুন দুটি ল্যাবের ক্যাপাসিটি

নতুন দুটি ল্যাবের ক্যাপাসিটি

নতুন অনুমতি পাওয়া পিয়ারলেস হাসপাতাল ও সল্টলেকের আমরি হাসপাতাল আপাতত প্রতিদিন ২০ টি করে পরীক্ষা করতে পারবে। তবে এই ল্যাবগুলির কাজ শুরু করতে প্রায় সপ্তাহ খানেক লেগে যেতে পারে। কিট পেলেই তারা পরীক্ষা শুরু করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+