কালিম্পং থানার সামনে বিস্ফোরণে গ্রেফতার ২ মোর্চা নেতা
কালিম্পং থানার সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দুই মোর্চা নেতাকে গ্রেফতার করল পুলিশ।
কালিম্পং থানার সামনে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দুই মোর্চা নেতাকে গ্রেফতার করল পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর সেবক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

ধৃত মোর্চা নেতা বিমল ছেত্রী ও অশোক রাইয়ের সঙ্গেই গ্রেনেড হামলার ঘটনায় আরও কয়েকজন জড়িত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতরা বাইকে করে এসে গ্রেনেড ছুঁড়ে পালায় বলেও জানা গিয়েছে। তারা গ্রেনেড কোথায় পেল এবং বাইরে থেকে কোনও মদত আসছে কিনা তাও ধৃতদের জেরা করে জানার চেষ্টা করা হবে।
গত ২০শে অগাস্ট সন্ধেয় কালিম্পং থানার বাইরে গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় সিভিক ভলান্টিয়ার রাকেশ রাউতের । গুরুতর আহত হন আরও দুই পুলিশকর্মী। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিস্ফোরণের পেছনে নেপাল থেকে আসা মাওবাদীদের মদত থাকতে পারে। কারণ নাইট্রো গ্লিসারিন জাতীয় বিস্ফোরকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। এই ধরনের বিস্ফোরক মাওবাদীরা ব্যবহার করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications