বিধায়কদের শপথ গ্রহণে অনুপস্থিত বিজেপির দুই, জল্পনা তুঙ্গে

বিধানসভায় শপথ গ্রহণের অনুষ্ঠানে (oath taking ceremony) বিজেপি (bjp) বিধায়কদের ধারে কাছে দেখা যায়নি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। প্রথম পরিষদীয় বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারীও। এছাড়াও শপথগ্রহণে অনুপস্থিতদের

বিধানসভায় শপথ গ্রহণের অনুষ্ঠানে (oath taking ceremony) বিজেপি (bjp) বিধায়কদের ধারে কাছে দেখা যায়নি কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে। প্রথম পরিষদীয় বৈঠকে অনুপস্থিত শুভেন্দু অধিকারীও। এছাড়াও শপথগ্রহণে অনুপস্থিতদের তালিকায় রয়েছে আরও দুই প্রভাবশালী বিধায়কও। যাঁদের নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

চার সাংসদের মধ্যে জিতেছেন দুজন

চার সাংসদের মধ্যে জিতেছেন দুজন

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি চার সাংসদকে প্রার্থী করেছিল। এঁদের মধ্যে দিনহাটায় নিশীথ প্রামাণিক, চুঁচুড়ায় লকেট চট্টোপাধ্যায়, শান্তিপুরে জগন্নাথ সরকার এবং টালিগঞ্জে বাবুল সুপ্রিয়। নির্বাচনে পরাস্ত হন বাবুল সুপ্রিয় এবং লকেট চট্টোপাধ্যায়। জিতে বিধানসভার সদস্য নির্বাচিত হন নিশীথ প্রামাণিত এবং জগন্নাথ সরকার।

যেদিকেই যাবেন, সেটিকেই কাঁটা

যেদিকেই যাবেন, সেটিকেই কাঁটা

সাধারণ ভাবে উপনির্বাচন হলে ক্ষমতায় যে দল থাকে সেই দলই জয়ী হয়। তাই নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার লোকসভার সদস্যপদ ছাড়বেন বলে মনে হয় না। নির্বাচন হবে আগামী ছয়মাসের মধ্যে। বিধানসভার নিরিখে কোচবিহার এবং রানাঘাট লোকসভার যা পরিস্থিতি, তাতে উপনির্বাচনে তারা কতটা জয়ী হয়ে আসতে পারবেন, তা নিয়ে সন্দেহ রয়েছে, রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে তাঁরা যদি বিধানসভার আসনদুটিও ছেড়ে দেন, সেক্ষেত্রে একইকথা প্রয়োজ্য হলে, ক্ষতি কম হবে। কেননা লোকসভায় দুটি আসন হারানোর চেয়ে, বিধানসভায় দুটি আসন হারানোতে কম প্রভাব পড়বে। তাই কাঁটা রয়েছে দুদিকেই।

এখনও সিদ্ধান্ত নেয়নি বিজেপি

এখনও সিদ্ধান্ত নেয়নি বিজেপি

গেরুয়া শিবির সূত্রে খবর, নিশীথ প্রামাণিত এবং জগন্নাথ সরকারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিজেপি নেতৃত্ব। তাই তাঁরা শপথগ্রহণ অনুষ্ঠানে যাননি। তবে প্রাথমিকভাবে তাঁদের লোকসভাতেই থাকার সম্ভাবনা বেশি বলেও সূত্রের খবর।

জল্পনা বাড়িয়েছেন মুকুল রায়

জল্পনা বাড়িয়েছেন মুকুল রায়

শপথ গ্রহণের দিন ভবিষ্যত নিয়ে জল্পনা বাড়িয়েছেন মুকুল রায়। বিধায়ক হয়ে বিধানসভায় আসার পরেই তিনি ঢুকেছেন হাইকোর্টের সামনের গেট দিয়ে। তৃণমূলের মুখ্যসচেতকের ঘরে গিয়েছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। যান বিজেপির পরিষদীয় বৈঠকেও। বিধানসভায় দাঁড়িয়েই মুকুল রায় বলেছেন ভবিষ্যতে যা বলার বলবেন। মানুষের জীবনে কথনও কথনও এমন দিন আসে। প্রসঙ্গত বিজেপির পরিষদীয় দলের তরফে ৭৭ জন নবনির্বাচিত বিধায়ককে এসএমএস করা হয়েছিল, বৈঠকে উপস্থিত থাকার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+