মেডিক্যালে চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত আরও এক ডাক্তার, চার নার্স‌

মেডিক্যালে চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত আরও চার নার্স‌

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল যেন হটস্পট সাত চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্তের তালিকায় বাড়ল আরও এক চিকিৎসকের সংখ্যা। ও চার জন নার্সের রক্তের নমুনায় পাওয়া গেল করোনা পজেটিভ।

মেডিক্যালে চিকিৎসকের সঙ্গে করোনা আক্রান্ত আরও চার নার্স‌

মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রের খবর, রবিবারের পর রক্তের নমুনা সংগ্রহ করে নতুন করে আরো ১ জন চিকিৎসক ও ৪ জন নার্সের শরীরে করোনা সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছি। আর কোন নার্সের দেহে করোনা সংক্রমণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

রবিবার কলকাতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের তিন চিকিৎসকের কোভিড-১৯ টেস্টের পর রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার সেই সংখ্যাটা বেড়েছে আরও চার। সব মিলিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ৭ জন। সেই তালিকায় যুক্ত হয়েছে এক জন চিকৎসক আরও চার জন নার্সের সংখ্যা।

তবে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গিয়েছে। সোমবার এই রিপোর্টে রীতি মতো আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে গোটা হাসপাতাল জুড়ে। আতঙ্কিত অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও।

হাসপাতাল সূত্রে খবর, দিন কয়েক আগে মেডিকেল কলেজে প্রসূতির শরীর থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। শিশু প্রসবের জন্য ভর্তি হন নারকেলডাঙার বাসিন্দা ওই প্রসূতি। সদ্যোজাত শিশু জন্ম নেওয়ার পর, তাঁর করোনার উপসর্গ দেখা যায়। পরীক্ষার পর জানা যায়, মা এবং শিশু দুজনে করোনা পজিটিভ। তত ক্ষণে ওই প্রসূতির সংস্পর্শে চলে এসেছেন সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীদের একাংশ। এরপর এই পরীক্ষা চালানো হয় কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদের উপর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+