ফের অসমে খুন বাঙালি! এনআরসির কুফল, ইঙ্গিত তৃণমূলের
অসমে রাজমিস্ত্রির কাজে যাওয়া রাজ্যের দুই ব্যক্তিকে গলা কেটে খুন। দুই ব্যক্তিই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা।
অসমে রাজমিস্ত্রির কাজে যাওয়া রাজ্যের দুই ব্যক্তিকে গলা কেটে খুন। দুই ব্যক্তিই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বাসিন্দা। একজনের বাড়ি গোপালপুরে অন্যজন গড় পুরুষোত্তমপুরের বাসিন্দা। এই ঘটনায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিছকই বিবাদের জেরে খুন নাকি পিছনে রয়েছে এনআরসি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

অসম থেকে বাঙালিদের তড়ানোর ঘটনা নিয়ে শোরগোল পড়ে ছিল। এই ঘটনা কি নিছক খুন, না পিছনে অন্য কিছু আছে, তা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। রাজ্যের পরিবহণমন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী খুনের ঘটনায় এনআরসি আর বাঙালি বিতারণের দিকেই ইঙ্গিত করেছেন।












Click it and Unblock the Notifications