প্রেমে বাধ সেধেছিল পরিবার, প্রেমিক-প্রেমিকার ‘কীর্তি’ লেখা থাকবে অমর অক্ষরে

একে অপরকে খুব ভালোবাসতেন তাঁরা। কিন্তু দুই তরুণ-তরুণীর প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবার। তার পরিণাম হল ভয়ঙ্কর, মর্মান্তিক।

একে অপরকে খুব ভালোবাসতেন তাঁরা। কিন্তু দুই তরুণ-তরুণীর প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুই পরিবার। তার পরিণাম হল ভয়ঙ্কর, মর্মান্তিক। একই দড়িতে আত্মঘাতী হলেন প্রেমিক-প্রেমিকা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবায়। গোসাবার ছোট্ট মোল্লাখালি সীমানা চরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

প্রেমে বাধ সেধেছিল পরিবার, প্রেমিক-প্রেমিকার ‘কীর্তি’ লেখা থাকবে অমর অক্ষরে

মৃত যুগলের নাম কাজলি পাত্র ও রুব্রত কর্মকার। দুজনের বাড়ি ছোট মোল্লাখালিতে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, রুব্রতের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কাজলির। কিন্তু উভয়ের কেউ মেনে নেয়নি সম্পর্ক। তারই জেরে অশান্তির সূত্রপাত।

দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তাঁরা। এরই মধ্যে বৃহস্পতিবার থেকে দুজনেই নিখোঁজ হয়ে যান। চতুর্দিকে খুঁজেও হদিশ মিলছিল না যুগলের। শেষে উদ্বেগের অবসান মর্মান্তিক পরিণতির খবরে। শুক্রবার সকালে উভয়ের দেহ উদ্ধার হয় রায়মঙ্গল নদীর চর থেকে। দুদনেই একই দড়িতে ঝুলছিল। খবর দেওয়ার হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুই পরিবারেই শোকের ছায়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+