জোড়া লেপার্ডের দেহ উদ্ধার আলিপুরদুয়ারে
জোড়া লেপার্ডের দেহ উদ্ধার আলিপুরদুয়ারে
আলিপুরদুয়ারের বীরপাড়া চা বলয়ের মাকরাপাড়া চা বাগানের ২৮ নম্বর সেকশন থেকে উদ্ধার হলো জোড়া লেপার্ডের মৃতদেহ। জানা গেছে আনুমানিক পাঁচ বছরের মৃত লেপার্ড দুটির মধ্যে একটি পুরুষ ও একটি স্ত্রী ছিল।

তবে মৃত চিতাবাঘ গুলির দেহে কোনো রকমের আঘাতের চিহ্ন না মেলায় ওই বন্যপ্রাণীদের মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তের পর বনদপ্তরের অনুমান সম্ভবত বিষক্রিয়ার কারনে লেপার্ড দুটির মৃত্যু হয়ে থাকতে পারে।
জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা মৃতদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দক্ষিণ খয়ের বাড়ির চিতাবাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে গেছে। জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও মৃদুল জয়শোয়াল জানিয়েছেন ময়নাতদন্তের পরেই ওই জোড়া লেপার্ডের মৃত্যুর কারন স্পষ্ট করে বলা যাবে।
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications